• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, ভারতীয় মদসহ আটক দুই উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে বিশ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার গঙ্গাচড়ায় প্রতিভা চাইল্ড কেয়ার একাডেমির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী ও কসমেটিকসসহ চার লাখ টাকার চোরাচালান আটক কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে প্রবাসী, মারধর করে সর্বস্ব ছিনতাই টেকনাফে মাটি খুঁড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন নারী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জামায়াতের বহিষ্কৃত নেতা শেখ রেজোয়ানের এনসিপিতে যোগদানের অপচেষ্টা কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে শীতের আগাম সবজিতে জমজমাট হাটবাজার

টেকনাফে মাটি খুঁড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন

সাদ্দাম হোসেন সাজ্জাদ, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) কক্সবাজার
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও দ্রুত পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রেখেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ক্যাম্পের সি/৫ ব্লকের একটি খালি জায়গায় অভিযান চালানো হয়। জায়গাটি স্থানীয় বাসিন্দা মাহমুদউল্লাহর বসতঘরের উত্তর পাশে টিনের বাউন্ডারির ভেতরে অবস্থিত।

অভিযানসংশ্লিষ্ট সদস্যরা প্রায় এক ফুট মাটি খুঁড়ে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি বস্তু উদ্ধার করেন। সেটির ভেতরে পাঁচটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ৫০টি নীল রঙের পলিপ্যাকেটে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার প্রতিটি পলিপ্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ২৪ অক্টোবর টেকনাফ থানায় মামলা নম্বর ৮৫ দায়ের করা হয়েছে।

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ