আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবামূলক কাজে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বসুন্ধরা গ্রুপের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভ সংঘের সেরা সংগঠক সম্মাননা পেয়েছেন রংপুরের গংগাচড়ার সাংবাদিক আসাদুজ্জামান।
গত বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিতপুরে শখের পল্লী বিনোদন পার্কের হীরাঝিল কনভেনশন সেন্টারে আয়োজিত বসুন্ধরা শুভ সংঘের রাজশাহী ও রংপুর বিভাগীয় সম্মেলনে তাঁর হাতে সম্মাননা স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয় এবং সম্মাননা প্রদান করেন সংগঠনের প্রধান ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এবং কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের সহসম্পাদক জাকারিয়া জামান, আর স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আল মামুন।
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা কমিটির উপদেষ্টা ও শখের পল্লী পার্কের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং দৈনিক সমকালের উত্তরাঞ্চলীয় প্রধান লিমন বাসার, যেখানে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার তিন শতাধিক সদস্য অংশ নেন।
২০১৬ সাল থেকে দৈনিক কালের কণ্ঠে কর্মরত থেকে বর্তমানে গংগাচড়া উপজেলা প্রতিনিধি হিসেবে ফটো সাংবাদিকতার পাশাপাশি পত্রিকাটির ডিজিটাল মোজো রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান এবং সাংবাদিকতার বাইরে বসুন্ধরা শুভ সংঘের গংগাচড়া উপজেলা শাখার সভাপতি হিসেবে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839