• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ২৩২ জন দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান পূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় ফেরার পথে সড়কে ঝরে গেল মেধাবী মনিরার প্রাণ কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ১ বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার জমি বাঁচাতে প্রয়োজনে জীবন দেব, আকুতি বুড়িচংয়ের অসহায় কৃষক পরিবারগুলোর রংপুরে অটো চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মানবিক কাজের স্বীকৃতি পেলেন রংপুরের নিবেদিতপ্রাণ সাংবাদিক আসাদুজ্জামান কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ

দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার ( বীরগঞ্জ) দিনাজপুর
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ২৫ অক্টোবর রবিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে আজমল হক ফাউন্ডেশনের আয়োজনে ১৪ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিক মীর কাশেম লালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার। সাংবাদিক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এই মানবিক আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, কৃষকদল সভাপতি ফজলে আলম শাহীন, বিএনপি নেতা এবং ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, শিক্ষক আবুল কাশেম, মরহুম আজমল হকের ছোট ভাই সহকারী শিক্ষক সজল, সাংবাদিক আব্দুল জলিল এবং ঠিকাদার আলমসহ অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে মরহুম আজমল হকের কর্মময় জীবন, তাঁর মানবিক গুণাবলী, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি তাঁর অকৃতিম ভালোবাসার বিভিন্ন দিক অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা ১৪ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেন, যা তাদের দৈনন্দিন চলাচল কিছুটা হলেও সহজ করবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ