• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
মর্মান্তিক পরিণতি! চুরির অভিযোগে গণপিটুনিতে প্রাণ হারালেন দুই জন, ৪০০-৫০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া টেকনাফে যৌথ অভিযানে মানবপাচার মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার ও দশজন দণ্ডিত শেরপুরে ধর্ষণ ও নারায়ণগঞ্জে চুরির মামলার পলাতক আসামিরা গ্রেপ্তার উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ একজন আটক রংপুরের মিঠাপুকুরে বাসে অভিযান, ১০০ গ্রাম হেরোইনসহ চারজন গ্রেফতার লালমনিরহাটে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার দিনাজপুরের স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ২৩২ জন দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার (বুড়িচং) কুমিল্লা
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের স্থায়ী বাসিন্দা খালেক মিয়া বর্তমানে কুমিল্লার বুড়িচংয়ে একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও মাকে নিয়ে অস্থায়ীভাবে বসবাস করছেন।

 

জামাই পিঠা বিক্রির সামান্য আয় দিয়েই মূলত তার এই ছোট সংসারটি চলে।

 

প্রতিদিন খুব ভোরে তিনি পিঠা বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হন এবং উপজেলার বিভিন্ন গ্রামের বসতবাড়ির পাশের রাস্তা, ফুটপাত, বিদ্যালয় ও দোকানের সামনে ঘুরে ঘুরে এই জামাই পিঠা বিক্রি করেন।

 

তার পিঠার ক্রেতাদের একটি বড় অংশই হলো শিশুরা।

 

প্রতিদিন দুই শ পিঠা বিক্রি করলে তার প্রায় ছয় শ টাকা আয় হয়।

 

এই আয়ের টাকায় স্ত্রী ও মাকে নিয়ে বেশ সুন্দরভাবে সংসার পরিচালনা করা সম্ভব হয় বলে তিনি জানান।

 

নিজের এই স্বল্প আয়েই সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পেরে তিনি নিজেকে একজন সুখী মানুষ বলে দাবি করেন।

 

প্রত্যক্ষদর্শীরা তার এই ইতিবাচক বক্তব্য শুনে তাকে ধন্যবাদ জানান এবং জানান যে, সবারই খালেক মিয়ার মতো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবন পরিচালনা করা উচিত, তাহলে প্রত্যেকেই নিজেদের খালেক মিয়ার মতো সুখী মানুষ ভাবতে পারবেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ