• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে মাধুপাড়া বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন, সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর নজরদারির বার্তা কলম যেন থেমে না যায়, হরিশদা ৪৭টি ওয়ারেন্ট তামিল করে দিনাজপুরের শ্রেষ্ঠ অফিসার এসআই দীপু, বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানেও সাফল্য তরুণদের অভিন্ন আকাঙ্ক্ষাকে সামনে রেখে বীরগঞ্জে যুব দিবসে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক সেবন ও ব্যবসায় চারজনের কারাদণ্ড ও জেলহাজতে প্রেরণ মধু নামের মানুষ, মিছিলের রক্ত যার শরীরে বহমান ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও বুদ্ধিবৃত্তিক উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সততা ও উদ্ভাবনী চিন্তার অনন্য দৃষ্টান্ত: আটোয়ারীতে সরকারি টাকা ফেরতের পাশাপাশি মিলল প্রধানমন্ত্রীর প্রশংসা সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ বোদা থানা, সেরা অফিসার ইনচার্জ ওসি সোয়েল রানা কেদার ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে গণসংযোগ, প্রার্থী আনিছুর রহমান তোলাব্যাপীর ব্যাপক প্রচারণা

সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ বোদা থানা, সেরা অফিসার ইনচার্জ ওসি সোয়েল রানা

আই জামান চমক, ঢাকা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

জুলাই মাসের সার্বিক কর্মমূল্যায়নে অনন্য পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কৃত হয়েছে বোদা থানা। একই সাথে থানার কর্মকর্তা ও বলপ্রয়োগের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ওপর ভিত্তি করে নির্বাচিত করা হয়েছে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জকে।
আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও প্রশাসনিক দক্ষতা প্রদর্শনে জেলাজুড়ে দৃষ্টি আকর্ষণ করেছেন বোদা থানার কর্মকর্তা সোয়েল রানা। এর আগেও তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সুধীমহলের কাছে পরিচিতি লাভ করেন। প্রশাসনিক দায়িত্বের বাইরেও একজন প্রকৃতিপ্রেমী মানুষ হিসেবে তাঁর একটি বিশেষ পরিচয় রয়েছে। পাশাপাশি তাঁর মাতৃভক্তি এবং সহজ-সরল জীবনযাপন স্থানীয়দের মাঝে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য পদেও পুরস্কার তুলে দেওয়া হয়েছে। জুলাই মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য বোদা থানার এএসআই লিটন রায় জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত হয়েছেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ ও অত্যন্ত চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, দ্রুততম সময়ে আসামি গ্রেপ্তার এবং দ্রুততম সময়ে তদন্ত নিষ্পত্তির স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার লাভ করেছেন বোদা থানার এসআই তপন কুমার রায়।
একই মাসে সর্বোচ্চ সংখ্যক মামলার সফল তদন্ত ও নিষ্পত্তি করে বিশেষ পুরস্কার লাভ করেছেন বোদা থানার এসআই বাপী কুমার। বোদা থানার এই সার্বিক অর্জন ও পুরষ্কার প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি প্রদান করা হয়।
পুলিশ কর্মকর্তা এবং দায়িত্ব পালনকারী সকল সদস্যের সমন্বিত উদ্যোগের ফলেই এই বিরল সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে জনসেবা ও অপরাধ দমনে বোদা থানা পুলিশ আরও বেশি নিবেদিত হয়ে কাজ করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।


More News Of This Category