• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে মাধুপাড়া বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন, সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর নজরদারির বার্তা কলম যেন থেমে না যায়, হরিশদা ৪৭টি ওয়ারেন্ট তামিল করে দিনাজপুরের শ্রেষ্ঠ অফিসার এসআই দীপু, বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানেও সাফল্য তরুণদের অভিন্ন আকাঙ্ক্ষাকে সামনে রেখে বীরগঞ্জে যুব দিবসে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক সেবন ও ব্যবসায় চারজনের কারাদণ্ড ও জেলহাজতে প্রেরণ মধু নামের মানুষ, মিছিলের রক্ত যার শরীরে বহমান ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও বুদ্ধিবৃত্তিক উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সততা ও উদ্ভাবনী চিন্তার অনন্য দৃষ্টান্ত: আটোয়ারীতে সরকারি টাকা ফেরতের পাশাপাশি মিলল প্রধানমন্ত্রীর প্রশংসা সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ বোদা থানা, সেরা অফিসার ইনচার্জ ওসি সোয়েল রানা কেদার ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে গণসংযোগ, প্রার্থী আনিছুর রহমান তোলাব্যাপীর ব্যাপক প্রচারণা

ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও বুদ্ধিবৃত্তিক উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সংবাদদাতা:
বুধবার, ১২ আগস্ট, ২০২৬

রাজধানীর গুলশানের পূর্ণিমা রেস্টুরেন্টে ৭ আগস্ট ২০২৬, শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, প্রাইভেট ইউনিভার্সিটি উইং-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা সভা ও জুলাই ইন্টেলেকচুয়াল ফেস্ট ২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জুলাই গণঅভ্যুত্থান: কল্যাণরাষ্ট্রের স্বপ্ন, প্রাইভেটিয়ানদের অবদান ও ভাবনা শীর্ষক এই আয়োজনে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক শিক্ষা তুলে ধরে একটি ন্যায়ভিত্তিক ও সাম্যপূর্ণ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি আদর্শবান শিক্ষার্থী গঠন, বস্তুনিষ্ঠ জ্ঞানচর্চা এবং আগামী দিনে দেশের জন্য নৈতিক নেতৃত্ব বিকাশে তরুণ সমাজের অনন্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসামান্য ও সাহসী ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং সমসাময়িক শিক্ষার্থী রাজনীতিকে বুদ্ধিবৃত্তিক চর্চা ও আদর্শিক ধারায় পরিচালিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম খান (লিখন) এবং লিটলস জুয়েলস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোস্তফা হোসাইন, সিপিইউএফ এর সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, পুসাবের রিপ্রেজেনটেটিভ নাহিদুল ইসলাম সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকাস্থ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিবৃন্দ।
সমগ্র আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, প্রাইভেট ইউনিভার্সিটি উইং-এর সভাপতি মুহাম্মাদ নূরে আলম সিদ্দীকি।
গাম্ভীর্যপূর্ণ আলোচনা সভা শেষে আয়োজিত জুলাই ইন্টেলেকচুয়াল ফেস্ট ২০২৬-এর কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। চমৎকার এই আয়োজনে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও প্রতিনিধি, সাধারণ শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


More News Of This Category