• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

রংপুরের গংগাচড়ায় হাজিদের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা

রফিকুল ইসলাম সাবুল
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

আজ বৃহস্পতিবার হাজী কল্যাণ সংস্থা গংগাচড়া, রংপুর এর আয়োজনে গংগাচড়া ২০২৫ খ্রি: যাঁরা হজ্ব করতে যাবেন তাদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় হজ্বের নিয়ম সম্মন্ধে বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি হাজী কল্যাণ সংস্থা, ভাইস চেয়ারম্যন বোর্ড অব ট্রাষ্টিজ তিস্তা ইউনিভার্সিটি রংপুর ও পরিচালক রংপুর গ্রুপ আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন সরকার।

তিনি বলেন, বর্তমান সময়ে আগের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ হজ্জ করছে। কিন্তু মুসলিম সমাজের আর্থ-সামাজিক, নৈতিক এবং ধর্মীয় ক্ষেত্রে তেমন কোন উন্নয়নের লক্ষণ দেখা যাচ্ছে না,সুতরাং হজ্জের সত্যিকার ফল লাভ করতে হলে অবশ্যই হজ্জের জন্য ব্যাপক ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানব জীবনকে সফল করার জন্যে অন্যতম একটি ইবাদত হলো হজ্জ। হজ্জ এর মধ্যে দৈহিক, মানসিক, আর্থিক, আত্মিক বিষয়ে উন্নতির ব্যবস্থা আছে। যথাযথ প্রশিক্ষণ গ্রহণ না করলে হজ্জ খুব কমই সফল হয়।

হাজী কল্যাণ সংস্থা গংগাচড়া, রংপুর ধর্মীয় চেতনা লালনের পাশাপাশি, তৃণমূল পর্যায়ে মেডিকেল ক্যাম্প করে রোগীদের চিকিৎসা,দুস্থদের মাঝে নিজস্ব অর্থায়নে টিউবওয়েল প্রদান,বিবাহের ব্যাবস্থা, বন্যার্তদের বাড়ী করে দেয়া বিবিধ সেবামুলক কাজ করে থাকেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি হাজী কল্যাণ সংস্থা গংগাচড়া, রংপুর আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম,সাধারণ সম্পাদক হাজী কল্যাণ সংস্থা গংগাচড়া, রংপুর আলহাজ্ব মোঃ মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী কল্যাণ সংস্থা গংগাচড়া, রংপুর আলহাজ্ব মোঃ আব্দুল গফুর এবং গংগাচড়া উপজেলার প্রবীণ ও এ বছরের হজ্বে গমনকারীগণ।


More News Of This Category