• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে পুকুরপাড় থেকে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১৩ বীরগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা, সুমা খাতুনের নেতৃত্বে মাঠপর্যায়ে কাজ শুরু বীরগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা, সেবা গ্রহীতাদের সরাসরি সমস্যা শুনে দ্রুত সমাধানের নির্দেশ গংগাচড়ায় বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শুরু হলো তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান ডোমারে ৩৩ মামলার আসামি মাদক কারবারি রুপা মাদকসহ গ্রেফতার গাজীপুর সদরের ভবানীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার বীরগঞ্জে ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন, দুই ইউনিয়নের লাখো মানুষের যোগাযোগের নতুন দুয়ার উন্মোচিত রংপুরে র‍্যাবের অভিযানে ৬৩৯০ পিস ইয়াবা উদ্ধার বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক সিরাপ উদ্ধার

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা

রফিকুল ইসলাম। বেনাপোল, যশোর
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এ উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি সভার আয়োজন করেছেন শার্শা উপজেলা বিএনপি।

যশোরের শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্য‍্যলয়ে সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সভাপতি এ‍্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা বিএনপির সদস্য হাজি আনিসুর রহমান মুকুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ‍্যাডঃ মোস্তফা কামাল মিন্টু সহ উপজেলা বিএনপির অংগ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। এদেশে বসবাসরত সকল শ্রেণির মানুষ সকলে ভাই, ভাই এবং বাংলাদেশের নাগরিক আগামী দিনেও সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন।


এরকম আরও সংবাদ