• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর সদরের ভবানীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার বীরগঞ্জে ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন, দুই ইউনিয়নের লাখো মানুষের যোগাযোগের নতুন দুয়ার উন্মোচিত রংপুরে র‍্যাবের অভিযানে ৬৩৯০ পিস ইয়াবা উদ্ধার বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক সিরাপ উদ্ধার ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ জন বাংলাদেশি নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা প্রদান: গুণীজনদের সঙ্গে পুরস্কৃত ডোমার নাট্য সমিতি ও মাসুদ বিন আমিন সুমন কাউনিয়ায় ছেলেদের হাতাহাতির দৃশ্য দেখে বাবার করুণ মৃত্যু অবহেলিত বীরগঞ্জ-কাহারোলের উন্নয়ন ও বালু সংকট নিরসনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর ফলপ্রসূ বৈঠক, জনমনে নতুন আশা রংপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে দুই কিলোমিটার এলাকা জুড়ে পোনা মাছ অবমুক্ত

রংপুরে র‍্যাবের অভিযানে ৬৩৯০ পিস ইয়াবা উদ্ধার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

রংপুর মহানগরীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-১৩। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর কোতয়ালী থানাধীন পীরজাবাদ দরগাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের পীরজাবাদ দরগাপাড়া গ্রামের শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রায় ১০০ মিটার সামনে উত্তর পাশে অভিযান চালায়।

এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


এরকম আরও সংবাদ