আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুর-১ বীরগঞ্জ কাহারোল আসনের এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য ও দ্বিপাক্ষিক বৈঠকে সাক্ষাৎ করেছেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে এমপি তাঁর নির্বাচিত সংসদীয় এলাকা বীরগঞ্জ ও কাহারোলের সার্বিক উন্নয়ন সম্ভাবনা, বিদ্যমান নানা জটিলতা এবং সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলো রাষ্ট্রপতির সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। রাষ্ট্র অত্যন্ত মনোযোগের সঙ্গে স্থানীয় এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং এই অঞ্চলে চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আশ্বাস প্রদান করেছেন।
বৈঠক শেষে এমপি তাঁর নিজস্ব ফেসবুক পেজে রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন একটি বার্তা শেয়ার করেন। সেখানে তিনি উল্লেখ করেন যে রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে দলের মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে পাহাড়সম ধৈর্য ধরে সততার সঙ্গে কাজ করে গেছেন। প্রবল প্রতিকূল ও বৈরী পরিস্থিতির মধ্য দিয়ে তিনি দলকে সঠিকভাবে পরিচালিত করেছেন এবং ইতিপূর্বে মন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে নিজের দায়িত্ব শেষ করেছেন। এমপি আরও উল্লেখ করেন, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগের দিন পর্যন্ত তিনি তাঁকে একজন অভিভাবকের মতো পরম স্নেহে ও ভালোবাসায় আগলে রেখেছেন।
দিনাজপুর-১ আসনের এই গুরুত্বপূর্ণ সংসদ সদস্য এবং রাষ্ট্রপতির মধ্যে অনুষ্ঠিত অত্যন্ত ফলপ্রসূ এই আলোচনাকে কেন্দ্র করে বীরগঞ্জ ও কাহারোল অঞ্চলের সর্বত্র এক ইতিবাচক আলোড়ন তৈরি হয়েছে। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক নেতা এবং উন্নয়নকামী সচেতন নাগরিকদের মনে নতুন করে এক বড় ধরনের আশার সঞ্চার হয়েছে। তারা বিশ্বাস করছেন যে রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকের মাধ্যমে এলাকার ঝুলে থাকা উন্নয়নমূলক কাজগুলো এখন নতুন গতি পাবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত দাবিগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে।
এই বিষয়ে নিজেদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ও আশাবাদ ব্যক্ত করেছেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অফ কমার্সের পরিচালক, সাবেক ভিপি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু। একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন অপর প্রার্থী, যুবদলের সাবেক আহ্বায়ক, ইটভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদক, বিশিষ্ট ক্রীড়াবিদ ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আক্কাস আলী। এছাড়াও সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এবং পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার ও সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা এই প্রতিনিধি দলকে আন্তরিক সাধুবাদ জানান।
একই অনুভূতি প্রকাশ করে যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তানভীর চৌধুরী এবং বিএনপি নেতা ও নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন যে রাষ্ট্রপতির কাছে এমপি যে সমস্ত যৌক্তিক ও জরুরি বিষয়গুলো তুলে ধরেছেন, সেগুলোকে রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এটি শুধু একটি একক এলাকার আশা নয়, বরং সমগ্র দেশের সাধারণ মানুষ এবং এই অঞ্চলের সর্বস্তরের জনগণ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ও হৃদয়ে বিশ্বাস ধরে রেখে এমনটাই প্রত্যাশা করছেন।
এদিকে বৈঠকের সার্বিক আলোচনার পাশাপাশি এলাকার একটি অত্যন্ত জরুরি ও স্পর্শকাতর ইস্যুর দিকে জেলা প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বর্তমানে বীরগঞ্জ ও কাহারোল অঞ্চলে সরকার ঘোষিত স্বীকৃত কোনো বালুমহাল চালু না থাকায় চরম বালু সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত বালু সরবরাহের অভাবে উক্ত এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ের অসংখ্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ ব্যাপকভাবে বাধাগ্রস্ত ও ধীরগতির হয়ে পড়েছে। এই বালু সংকট দ্রুত নিরসন করে উন্নয়ন কাজ স্বাভাবিক রাখার তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন মহল ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839