• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডোমারে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হাজারো জনতার অংশগ্রহণে একটি গণমিছিল বের হয়। মিছিলটি ডোমার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড় এলাকায় এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার আহমাদুল হক মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা রবিউল আলম।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমির লিয়াকত আলী, ইউনিয়ন জামায়াতের আমির নুর ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির খলিলুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির রইসুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের আমির হযরত আলী। এছাড়া বক্তব্য প্রদান করেন পৌর জামায়াতের আমির দেলাওয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা আহ্বায়ক জাভেদ আলী সরকার, যুব শক্তি উপজেলা শাখার সদস্য সচিব আবরার হোসেন আলভী, জেলা কমিটির জুলাই যোদ্ধা হাচান আলী এবং বাংলাদেশ ছাত্র শিবিরের উপজেলা সভাপতি জুনায়েত আল হাবিব।

পথসভায় বক্তারা বর্তমান সরকারের প্রতি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


More News Of This Category