• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত গঙ্গাচড়ায় মাদ্রাসার জমি বন্ধক ও টাকা আত্মসাতের খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেফতার আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে

পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার ( পঞ্চগড় )
বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠা এবং অক্ষরে অক্ষরে লেখা অঙ্গীকার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিকূল আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল ১১টায় শহীদ স্তম্ভে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন প্রতিমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, তাদের দল এবং তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এর প্রতিটি শব্দ বাস্তবে রূপ দেওয়া হবে। বিগত সরকারের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে দিয়ে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি যেন কোনোভাবেই আবার সুযোগ নিয়ে জনগণের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে। বাংলাদেশকে পুনরায় বিভক্ত করার যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আকুল আহ্বান জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে পঞ্চগড়ের বীর সন্তানদের স্মরণ করে আবেগপ্লুত হয়ে পড়েন পানি সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, পঞ্চগড়ের পাঁচজন কৃতি সন্তান রাজপথে স্বৈরাচারের গুলিতে নিজেদের তাজা প্রাণ বিসর্জন দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। বক্তব্যে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর একে একে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার এবং অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধাঞ্জলি জানান। শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম এবং সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুস্পস্তবক অর্পণ শেষে জুলাই যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত পর্ব শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, শহীদ পরিবারের সদস্যরা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন পূরণ ও একতাবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


More News Of This Category