• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত গঙ্গাচড়ায় মাদ্রাসার জমি বন্ধক ও টাকা আত্মসাতের খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেফতার আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
শনিবার, ৮ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজন ও মহাধুমধামের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে ৭ ও ৮ আগস্ট শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি। বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি শাওন কুমার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেন, স্থানীয় ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল এবং আমির হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
আনন্দঘন ও অত্যন্ত মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শত শত আদিবাসী নেতৃবৃন্দসহ সর্বস্তরের নর-নারী ঐতিহ্যবাহী পোশাকে সেজেগুজে অংশ নেন। তারা নাচ ও গানের মাধ্যমে নিজেদের স্বকীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে আনন্দে মেতে ওঠেন।
উৎসবের শেষ পর্বে আদিবাসীদের ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। তার অংশগ্রহণে প্রতিযোগিতার আনন্দ আরও বহুগুণ বেড়ে যায় এবং পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


More News Of This Category