• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা দেওয়ায় রোহিঙ্গা যুবকের তিন মাসের কারাদণ্ড হোয়াইক্যং চেকপোস্টে সিএনজির গোপন চেম্বার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ তিন সদস্যের বাংলাদেশি পরিবার সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়ায় এনসিপি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় নদী ও উপকূলে কোস্ট গার্ডের জোরালো অভিযান বীরগঞ্জে কোটি টাকার সরকারি জমি উদ্ধার ও ৮৪ অবৈধ দোকান উচ্ছেদ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ডিমলায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ তিন সদস্যের বাংলাদেশি পরিবার

জাকির হোসেন, সিনিয়র রিপোর্টার (শার্শা) বেনাপোল, যশোর
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ভারতে অবৈধভাবে অবস্থানের পর নির্দিষ্ট সাজা ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশুসহ তিন জন বাংলাদেশি নাগরিক।

 

সোমবার ২৬ অক্টোবর সন্ধ্যা ০৬:৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্য লাইন দিয়ে তাঁদের ফিরিয়ে আনা হয়।

 

ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে এবং বিজিবির তৎপরতা ও দ্রুত পদক্ষেপ এই পুরো প্রক্রিয়াটিকে কার্যকর করে তোলে।

 

ফিরে আসা নাগরিকরা হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলার ডেপুয়ারপাড় গ্রামের মোঃ আল আমিন শেখ, তাঁর স্ত্রী জোসনা আক্তার এবং তাঁদের দুই বছরের শিশু সন্তান আরমান শেখ।

 

বিজিবি সূত্রে জানা যায়, ভালো কাজের আশায় তাঁরা দীর্ঘদিন আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানে অবস্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

 

পরবর্তীতে সাজা ভোগের পর দুই দেশের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।

 

হস্তান্তর প্রক্রিয়া শেষে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ ফেরত আসা এই ৩ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

 

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষ করে ফেরত আসা ব্যক্তিদের যশোরের মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।

 

পরবর্তীতে এনজিও সংস্থাটি তাঁদের নিজ নিজ পরিবারের নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ