• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তিস্তা নদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০০ বোতল এসকাফ সিরাপ ও ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার উত্তরা ১৫ নম্বর সেক্টরে রাজউকের কোটি কোটি টাকার জমি দখল, উচ্ছেদে নামছে রাজউক ও ওয়াসা গঙ্গাচড়ায় ডিবি পুলিশের অভিযান, ৩৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১ সাংবাদিক ফয়সাল হাওলাদারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধন: ফেসবুকে পোস্টের পাশাপাশি সবাইকে বৃক্ষরোপণের আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর শিরোনাম-১:  শিরোনাম-২: সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান আটক, গাইবান্ধায় র‍্যাবের জালে তিন কারবারি রংপুরে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ অটোরিকশার দুই যাত্রী আটক হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের হাতে দুইজন গ্রেফতার সুনামগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী কবি রেজাউল করিম ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে রিপোর্ট আটকে রাখার অভিযোগ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারে প্রতিমন্ত্রীর ভাতা ও কর্মসংস্থান: অনন্য রাজনৈতিক ও মানবিক নজির স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ

গঙ্গাচড়ায় ডিবি পুলিশের অভিযান, ৩৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রংপুরের গঙ্গাচড়ায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের পূর্ব ইচলী মৌজায় কাকিনা-রংপুর সড়কের পাশে একটি খাবার হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. মিন্টু হোসেন। সাড়ে ২৭ বছর বয়সী এই তরুণের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম থানার সরকারের হাট এলাকার ধবলগুড়ি গ্রামে। তার বাবার নাম মো. নুরুল হক।

জেলা পুলিশ সূত্র জানায়, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর সরাসরি তত্ত্বাবধানে ডিবির উপপরিদর্শক মো. সাহানুর আলম সরকারের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান নেয়। ডিবির দলটিকে দেখে অভিযুক্ত মিন্টু হোসেন তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করেন। তবে চতুরতার সঙ্গে পুলিশ সদস্যরা তাকে ঘটনাস্থলেই ধরে ফেলেন।

পরবর্তীতে তার সাথে থাকা মোটরসাইকেলে ঝুলিয়ে রাখা একটি সাধারণ বাজারের ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগটি খুলতেই বেরিয়ে আসে নিষিদ্ধ ৩৫ বোতল এস্কাফ। উদ্ধার করা মাদকদ্রব্যগুলো সাথে সাথেই আইনানুগ জব্দ তালিকার মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়।

অভিযান শেষে জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত মিন্টু হোসেনকে গঙ্গাচড়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ৩২। মাদকের অনুপ্রবেশ ঠেকাতে এবং যুবসমাজকে রক্ষার উদ্দেশ্যে এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category