• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারে প্রতিমন্ত্রীর ভাতা ও কর্মসংস্থান: অনন্য রাজনৈতিক ও মানবিক নজির স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, করলেন চাকুরীর ব্যবস্থা ডোমারে টানটান উত্তেজনার নারী ফুটবল প্রীতি ম্যাচে ট্রাইবেকারে বগুড়া দলের জয় ঠাকুরগাঁওয়ে বসতঘর থেকে ৩৫৩ বোতল ফেনসিডিলসহ দম্পতি গ্রেফতার, নগদ টাকা উদ্ধার ডোমারে দিনব্যাপী হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন ডোমারে উন্নত প্রযুক্তির সেবা নিয়ে মাদার ডেন্টাল কেয়ারের নতুন যাত্রার উদ্বোধন ডোমারে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১০, বিভিন্ন মেয়াদে সাজা ডোমারে জোড়াবাড়ীতে এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা কৃষকদের নিয়ে যে ভাবনা ভেবেছিলেন জিয়াউর রহমান, সেটাই বাস্তবায়ন করছেন তারেক রহমান ডোমারে মা ও দুই সন্তানসহ চারজনকে চাপা দেওয়া পলাতক ট্রাকচালক বগুড়ায় গ্রেপ্তার

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারে প্রতিমন্ত্রীর ভাতা ও কর্মসংস্থান: অনন্য রাজনৈতিক ও মানবিক নজির স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার ( পঞ্চগড় )
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করা শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের এক পরম দৃষ্টান্ত স্থাপন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একজন সাধারণ জনপ্রতিনিধি থেকে নিজেকে মহৎ ও দূরদর্শী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রমাণ করে পঞ্চগড় দুই আসন বোদা দেবীগঞ্জ থেকে নির্বাচিত এই নেতা প্রতিনিয়ত সর্বস্তরের মানুষের মন জয় করে চলেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের পরিশ্রমের সরকারি প্রাপ্ত বেতনের পুরো টাকা ভাগ করে তুলে দিচ্ছেন স্বজনহারা শহীদ পরিবারগুলোর হাতে। কেবল অর্থ সহায়তার মাঝেই নিজের দায়িত্বকে সীমাবদ্ধ না রেখে, সেই সহায়তার পরিধিকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে দুটি শহীদ পরিবারের স্থায়ী কর্মসংস্থানের সংস্থান করে দিয়েছেন তিনি, যা আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে এক দুর্লভ ও অনুপ্রেরণাদায়ক ঘটনা।

সংসদ সদস্য পদে শপথ গ্রহণের পর থেকেই পঞ্চগড় জেলার ছয়টি জুলাই যোদ্ধা পরিবারের সম্পূর্ণ অভিভাবকত্ব নিজের কাঁধে তুলে নেন প্রতিমন্ত্রী। নিজের সরকারি সম্মানি থেকে প্রতি মাসে চারটি পরিবারকে নিয়মিত পাঁচ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করে তাঁদের মৌলিক চাহিদা পূরণে পাশে দাঁড়িয়েছেন তিনি। তবে তাঁর মানবিক দৃষ্টি কেবল সাময়িক আর্থিক সাহায্যের মাঝে আটকে থাকেনি। তিনি চিন্তা করেছেন ওই পরিবারগুলোর দীর্ঘমেয়াদী সুরক্ষার কথা। সেই লক্ষ্য থেকেই সরকারি নির্দেশনা অনুযায়ী বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে নিয়োগের সুযোগ তৈরি হওয়া মাত্রই, প্রতিমন্ত্রী অত্যন্ত সদিচ্ছা ও উদার মানসিকতা থেকে সেই পদগুলোতে জুলাই শহীদ পরিবারের সন্তানদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ প্রদান করেন। তাঁর এই দূরদর্শী সিদ্ধান্ত কেবল একটি চাকরি দান নয়, বরং একটি বিপর্যস্ত পরিবারকে পুনরায় সোজা হয়ে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে।

প্রতিমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগ ও অকৃত্রিম ভালোবাসার ফলেই আজ দুটি পরিবারে ফিরতে শুরু করেছে কিছুটা স্বস্তি ও আশার আলো। প্রতিমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় বোদা উপজেলা পরিষদের সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন ইতিমধ্যে অফিস সহায়ক পদে যোগ দিয়েছেন। অন্যদিকে দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষে নিয়োগ পেয়েছেন মারেয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলাম। নিজ এলাকার সংসদ সদস্যকে এভাবে পিতার মতো, ভাইয়ের মতো ছায়া হয়ে পাশে পেতে দেখে অশ্রুসজল চোখে কৃতজ্ঞতা প্রকাশ করছেন শহীদদের স্বজনেরা। তাঁদের মতে, প্রতিমন্ত্রীর এই সংবেদনশীলতা ও সম্মান দেখানোর মানসিকতা কেবল তাঁদের জীবিকার মাধ্যম তৈরি করেনি, বরং তাঁদের স্বজনের আত্মত্যাগকে দিয়েছে সর্বোচ্চ জাতীয় মর্যাদা।

প্রতিমন্ত্রীর এমন প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করেছে স্থানীয় প্রশাসনও। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ শাহ বিষয়টি তুলে ধরে বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রীর সরাসরি সুপারিশ ও সদিচ্ছার ফলেই মারেয়া ইউনিয়নের শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলামকে দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে পদায়ন করা সম্ভব হয়েছে। একই সুর বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের কণ্ঠেও। তিনি জানান, প্রতিমন্ত্রীর মানবতাবাদী দিকনির্দেশনার আলোকে সাকোয়া ইউনিয়নের শহীদ সুমনের বোনকে বোদা উপজেলার পরিদর্শন কক্ষে একই পদে নিয়োগ দিয়ে একটি মহৎ কাজের অংশীদার হতে পেরেছে স্থানীয় প্রশাসন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের এই উদার ও প্রজাহিতৈষী পদক্ষেপ জেলাজুড়ে এক অভূতপূর্ব আনন্দের জোয়ার সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মতে, বর্তমান সময়ে একজন প্রতিমন্ত্রীর এমন সাধারণ মানুষের মতো চিন্তা করা, নিজের পকেটের ভাতা বিলিয়ে দেওয়া এবং শহীদদের স্বজনদের নিজের পরিবার মনে করে কর্মসংস্থান তৈরি করে দেওয়া এক বিরল ঘটনা। তাঁর এই নিবেদিত নেতৃত্ব ও সহানুভূতিশীল মনোভাব সুশাসন ও জনকল্যাণের এক নতুন মানদণ্ড তৈরি করেছে।

নিজের কাজকে কোনো করুণা নয়, বরং নিজের পবিত্র দায়িত্ব হিসেবে ব্যাখ্যা করে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে যেভাবে হৃদয়ে ধারণ করি, চব্বিশের ঐতিহাসিক চেতনাকেও ঠিক ততটাই মর্যাদার সঙ্গে ধারণ করি। সেই গভীর নৈতিক দায়বদ্ধতা থেকেই সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকে সরকারি সন্মানির অর্থ সরাসরি এই বীর শহীদদের পরিবারগুলোর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিই। এরই ধারাবাহিকতায় চারটি পরিবারকে নিয়মিত আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি বাকি দুটি পরিবারের সদস্যদের মর্যাদা ও সাহসের সঙ্গে বেঁচে থাকার সুযোগ করে দিতেই এই কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছি। রাষ্ট্র ও সাধারণ মানুষের কল্যাণে এমন মানবিক সেবা ভবিষ্যতেও অবিচল থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


More News Of This Category