• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে উন্নত প্রযুক্তির সেবা নিয়ে মাদার ডেন্টাল কেয়ারের নতুন যাত্রার উদ্বোধন ডোমারে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১০, বিভিন্ন মেয়াদে সাজা ডোমারে জোড়াবাড়ীতে এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা কৃষকদের নিয়ে যে ভাবনা ভেবেছিলেন জিয়াউর রহমান, সেটাই বাস্তবায়ন করছেন তারেক রহমান ডোমারে মা ও দুই সন্তানসহ চারজনকে চাপা দেওয়া পলাতক ট্রাকচালক বগুড়ায় গ্রেপ্তার গঙ্গাচড়ায় ২ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডোমারে পৌর বিএনপির আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত পঞ্চগড়ে রথযাত্রা অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী, সব ধর্মের মানুষের সমান সুযোগ নিশ্চিত করার ঘোষণা পঞ্চগড়ের মহারাজার দিঘি থেকে কিশোরের নিথর দেহ উদ্ধার, হাতে রহস্যময় চিরকুট জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত, দেবীগঞ্জে ঝরে গেল দুই কৃষকের প্রাণ

ডোমারে উন্নত প্রযুক্তির সেবা নিয়ে মাদার ডেন্টাল কেয়ারের নতুন যাত্রার উদ্বোধন

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নীলফামারীর ডোমারে সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তিভিত্তিক চিকিৎসা সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে নামকরা চিকিৎসা প্রতিষ্ঠান মাদার ডেন্টাল কেয়ার। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির নতুন প্রাঙ্গণে একটি আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে ডোমার বাজার সাহাপাড়া সড়কে অবস্থিত মাদার ডেন্টাল কেয়ারের নতুন চেম্বারে ফিতা কেটে এই সেবামূলক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু।

শুভ উদ্বোধনের পর এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় যেখানে ডেন্টাল কেয়ারটির সাফল্য ও এলাকার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ার জন্য প্রার্থনা করা হয়। পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিপিডিএ নির্বাহী পরিষদের চেয়ারম্যান রাকিবুল ইসলাম তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, বিডিএস মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডা. মুরাদুন্নবী মুবীন আহমেদ, বিপিডিএ এর সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাছির আহমেদ, সংগঠক স্বপন কুমার রায় এবং প্রতিষ্ঠানের পরিচালক বিপিডিএ রাসেল আহমেদ।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এলাকার মানুষের জন্য আন্তর্জাতিক মানের এবং নিখুঁত দন্ত চিকিৎসা নিশ্চিত করতে এই ধরণের আধুনিক প্রযুক্তি নির্ভর ডেন্টাল ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসাসেবার মান উন্নত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে এটি সহজলভ্য করার প্রতি জোর দেন বক্তারা।

আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিখুঁতভাবে মুখ ও দন্ত রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসা প্রদানে মাদার ডেন্টাল কেয়ার বদ্ধপরিকর। নতুন উদ্যমে এই পথচলায় স্থানীয় বাসিন্দা ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেছেন প্রতিষ্ঠানের পরিচালক বিপিডিএ রাসেল আহমেদ।


More News Of This Category