• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১০, বিভিন্ন মেয়াদে সাজা ডোমারে জোড়াবাড়ীতে এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা কৃষকদের নিয়ে যে ভাবনা ভেবেছিলেন জিয়াউর রহমান, সেটাই বাস্তবায়ন করছেন তারেক রহমান ডোমারে মা ও দুই সন্তানসহ চারজনকে চাপা দেওয়া পলাতক ট্রাকচালক বগুড়ায় গ্রেপ্তার গঙ্গাচড়ায় ২ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডোমারে পৌর বিএনপির আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত পঞ্চগড়ে রথযাত্রা অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী, সব ধর্মের মানুষের সমান সুযোগ নিশ্চিত করার ঘোষণা পঞ্চগড়ের মহারাজার দিঘি থেকে কিশোরের নিথর দেহ উদ্ধার, হাতে রহস্যময় চিরকুট জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত, দেবীগঞ্জে ঝরে গেল দুই কৃষকের প্রাণ তিন দশকের পথচলা ও দেশীয় সংস্কৃতির বিকাশ: এক নজরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট

কৃষকদের নিয়ে যে ভাবনা ভেবেছিলেন জিয়াউর রহমান, সেটাই বাস্তবায়ন করছেন তারেক রহমান

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার ( পঞ্চগড় )
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষকদের নিয়ে ভাবনা ছিল, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক উন্নত হলে দেশের উন্নতি হবে, কৃষক স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে,সেই লক্ষ্যে কৃষকদের নিয়ে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার প্রধান তারেক রহমান
কৃষি ঋণ মওকুফ,দলীল ফেরত, সনদ প্রদান ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি* উদ্বোধনে অনুষ্ঠানে
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এসব কথা বলেন, তিনি আরও বলেন কৃষকেরা যাতে নির্বিঘ্নে কৃষিকাজ করতে পারেন এনিয়ে তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে। তবে সার নিয়ে কেউ সংকট সৃষ্টি ও কারসাজি করতে চাইলে তাদের সোজা আইনের হাতে তুলে দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
রবিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে কৃষি ঋণ মওকুফ সনদপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক উন্নত হলে দেশের উন্নতি হবে, কৃষক স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। তাই সার নিয়ে সংকট ও কারসাজি করলে সে যে দলের হোক, যে মতের হোক, যে ধর্মের হোক, এই ক্ষেত্রে কোনো ছাড় নেই, কোনো আপোষ নেই।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে খাদ্য সংকট মোকাবেলা করার লক্ষ্যে বহু মাত্রিক কৃষি উৎপাদন পদ্ধতি প্রচলন করেন। ১৯৭৮-৭৯ সালে রাষ্ট্রনায়ক হিসেবে তিনিই প্রথম ব্যাংকিং ব্যাবস্থার আওতায় সল্প সুদে বিনা জামানতে কৃষি ঋণ ব্যবস্থা চালু করেন এবং ১০০ কোটি টাকার সল্প মেয়াদী কৃষি শস্য উৎপাদন তহবিল গঠন করেন।

মন্ত্রী আরও বলেন, ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সালে এ খাতে ঋণের প্রচলন ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী যিনি কৃষকদের বিভিন্ন খাতে নেওয়া ৫ হাজার টাকা পর্যন্ত খেলাপি কৃষি ঋণ সম্পূর্ন মওকুফ করেছিলেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়া সরকার গঠন করলে তিনি প্রতিটি বাড়ি হবে ক্ষুদ্র খামার এ বিবেচনায় বিনা জামানতে গৃহ পালিত পশু, হাঁস মুরগী, মাছ ইত্যাদি খাতে কৃষি ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করেন।

পরে প্রতিমন্ত্রী অনুষ্ঠানের মাধ্যমে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের ৮ কোটি ৭৩ লক্ষ টাকা কৃষি ঋণ মওকুফ সহ হাতে সনদপত্র তুলে দেন। পরে প্রতিজনকে ৫টি করে ফলজ, বনজ সহ ২৯ হাজার ৪৫০ টি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহেমদ রাশেদ উন নবী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বোদা উপজেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক, পৌর বিএনপির সভাপতিসহ বোদা উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের নিয়ে কৃষক আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। কৃষকদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।


More News Of This Category