আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় এক উৎসবমুখর এবং প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে উপজেলার সাহেবগঞ্জহাট আদর্শ ক্লাবের উদ্যোগে স্থানীয় স্কুলমাঠে এই মনোজ্ঞ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। গ্রামীণ পরিবেশের এই ব্যতিক্রমী ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে বিকেল থেকেই পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এই আকর্ষণীয় খেলায় মুখোমুখি অবস্থান নেয় নীলফামারী নারী ফুটবল একাডেমি এবং পঞ্চগড় নারী ফুটবল দল। খেলার মাঠের প্রতিটি মুহূর্ত ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং কৌশলে ভরপুর। পুরো খেলাটি মোহনপুর ইউনিয়ন কৃষক দলের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী নারী-পুরুষ এবং শিশুরা অত্যন্ত আগ্রহ নিয়ে এই রোমাঞ্চকর খেলাটি উপভোগ করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সমাজে নারীদের খেলাধুলায় আরও বেশি অনুপ্রাণিত করা, স্থানীয় ক্রীড়াঙ্গনের সার্বিক বিকাশ ঘটানো এবং বর্তমান তরুণ প্রজন্মকে নানা ধরনের অপরাধ ও মাদকের ছোবল থেকে দূরে রাখার লক্ষ্যেই এই খেলাই মূল ভূমিকা পালন করবে। সংশ্লিষ্টদের মতে, নারী ফুটবলের গুণগত উন্নয়ন সাধনে এবং প্রান্তিক অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ করে দিতে এই ধরণের ফুটবল টুর্নামেন্ট আগামীতে অনেক বেশি সহায়ক হবে।
এদিন মাঠের চারপাশে উপস্থিত হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি এবং তাদের করতালি খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করে তোলে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে মাঠজুড়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহীন, ইউনিয়ন বিএনপি সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সোলায়মান আলী এবং আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধান সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই ফুটবল ম্যাচটিকে আরও বেশি প্রাণবন্ত ও কোলাহলপূর্ণ করে তুলেছিল সাবেক ছাত্রদল নেতা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক, অন্যতম খেলোয়াড়, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদক, বর্তমান সময়ে তরুণ ও যুবকদের কর্ণধার এবং সাহসী বলিষ্ঠ নেতৃত্বের প্রতীক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলীর পুরো প্রচার অভিযানে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তাদের উপস্থিতি পুরো মাঠজুড়ে ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষের মাঝে এক আলাদা আমেজ সৃষ্টি করে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839