• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত গংগাচড়ায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি আটক, পাসপোর্ট আইনে মামলা গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর প্রাণহানি গঙ্গাচড়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কুদ্দুস বাবু, সম্পাদক হিরণ

সংবাদদাতা:
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক হয়েছেন মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্বাচন শেষে নির্বাচন কমিশনার এটিএম রফিক উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২৭) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য পদে কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল কুদ্দুস বাবু ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু মুসা বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।

অপরদিকে ৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোশারফ হোসেন পেয়েছেন ৬ ভোট।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন, এম মনিরুজ্জামান, মিসেস কামরুন্নাহার, সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মো. সাজিদ হোসেন, অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, ক্রীড়া সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা সম্পাদিকা মিসেস হাফিজা খাতুন, কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, এটিএম রফিক উদ্দিন, আবু মুসা বিশ্বাস, মোশারফ হোসেন, এম দেলোয়ার হোসেন, রিমন রহমান, নূরে আলম সিদ্দিকী হক।

নব-নির্বাচিত সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ প্রেসক্লাবের সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন। আগামীতে জেলার সব সাংবাদিকদের সঙ্গে নিয়ে চলতে চান।


More News Of This Category