• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত গংগাচড়ায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি আটক, পাসপোর্ট আইনে মামলা গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর প্রাণহানি গঙ্গাচড়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছে ডোমার থানা পুলিশ: ডোমারের কেতকীবাড়ীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
শনিবার, ১৩ জুন, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি মতবিনিময় করে ডোমার থানা পুলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান।

জনগণের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে একটি অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারুক আহমেদ পিপিএম। তিনি তার বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশকে অবহিত করার অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল গফুর মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ জ্যোতিময় ঘোষ এবং ডোমার থানা অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ। তারা মাদকবিরোধী সচেতনতা এবং সামাজিক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন ওসি তদন্ত আজগার আলী, কেতকীবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খতিবর রহমান এবং সাধারণ সম্পাদক জুয়েল শাহ।

বক্তারা বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য এলাকা গড়ার পূর্বশর্ত হলো সামাজিক অস্থিরতা ও অপরাধের মূলোৎপাটন করা। মাদক কেনাবেচা, জুয়ার আসর, ইভটিজিং ও নারী নির্যাতনের মতো ব্যাধিগুলো সমাজকে কলুষিত করছে। এগুলো প্রতিরোধে প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণাও দেওয়া হয় এই সভা থেকে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সরব উপস্থিতি ছিল। ইউনিয়ন জামায়াতের আমীর রইসুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান আলী রিমুন ও শ্রমিক দলের সভাপতি আজিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কেতকীবাড়ীকে একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ন ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। স্থানীয় এলাকাবাসী এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন মতবিনিময় সভার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


More News Of This Category