• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
তিস্তা নদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০০ বোতল এসকাফ সিরাপ ও ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার উত্তরা ১৫ নম্বর সেক্টরে রাজউকের কোটি কোটি টাকার জমি দখল, উচ্ছেদে নামছে রাজউক ও ওয়াসা গঙ্গাচড়ায় ডিবি পুলিশের অভিযান, ৩৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১ সাংবাদিক ফয়সাল হাওলাদারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধন: ফেসবুকে পোস্টের পাশাপাশি সবাইকে বৃক্ষরোপণের আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর শিরোনাম-১:  শিরোনাম-২: সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান আটক, গাইবান্ধায় র‍্যাবের জালে তিন কারবারি রংপুরে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ অটোরিকশার দুই যাত্রী আটক হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের হাতে দুইজন গ্রেফতার সুনামগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী কবি রেজাউল করিম ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে রিপোর্ট আটকে রাখার অভিযোগ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারে প্রতিমন্ত্রীর ভাতা ও কর্মসংস্থান: অনন্য রাজনৈতিক ও মানবিক নজির স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ

মব জাস্টিস কোনো রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়: জিএমপি কমিশনার

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, মব জাস্টিস কোনো রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়। যেভাবেই হোক মব জাস্টিস বন্ধ করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জিএমপি হেডকোয়ার্টারে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিপ্লব করেছেন, জনগণ আপনাদেরকে সাপোর্ট করেছে। জনগণ আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে, স্যালুট জানাচ্ছে। বিপ্লবের মাধ্যমে জাতি মুক্ত হয়েছে, এ জাতিকে মব জাস্টিসের মাধ্যমে কলঙ্কিত না করবেন না।

তিনি আরও বলেন, মব জাস্টিসের মাধ্যমে কখনো জনগণকে স্বস্তি দেওয়া যায় না। মব জাস্টিসে মানুষ আরও আতঙ্কিত হবে, পুলিশও আতঙ্কিত হচ্ছে। তাই যেভাবেই হোক মব জাস্টিস বন্ধ করতে হবে। মানুষকে পিটিয়ে মেরে ফেলা একটি অপরাধ। সকলে মিলে এটি বন্ধ করতে হবে। তা না হলে জাতির সব অর্জন নষ্ট হয়ে যাবে।

মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম চৌহান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এন এম নাসির উদ্দিন, রবিউল হাসান, গাজীপুর আদালতের জিপি মোস্তফা কামাল, পিপি আবু তাহের, অতিরিক্ত পিপি মিজানুর রহমান, এরশাদ হোসেন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক রিপন শাহ, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, ইজাজ আহমেদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।


More News Of This Category