• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
তিস্তা নদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০০ বোতল এসকাফ সিরাপ ও ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার উত্তরা ১৫ নম্বর সেক্টরে রাজউকের কোটি কোটি টাকার জমি দখল, উচ্ছেদে নামছে রাজউক ও ওয়াসা গঙ্গাচড়ায় ডিবি পুলিশের অভিযান, ৩৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১ সাংবাদিক ফয়সাল হাওলাদারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধন: ফেসবুকে পোস্টের পাশাপাশি সবাইকে বৃক্ষরোপণের আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর শিরোনাম-১:  শিরোনাম-২: সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান আটক, গাইবান্ধায় র‍্যাবের জালে তিন কারবারি রংপুরে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ অটোরিকশার দুই যাত্রী আটক হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের হাতে দুইজন গ্রেফতার সুনামগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী কবি রেজাউল করিম ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে রিপোর্ট আটকে রাখার অভিযোগ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারে প্রতিমন্ত্রীর ভাতা ও কর্মসংস্থান: অনন্য রাজনৈতিক ও মানবিক নজির স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ

বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সাইফুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ১৫ জুন, ২০২৬

সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোর্শেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুরুল বারীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।


More News Of This Category