• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত গংগাচড়ায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি আটক, পাসপোর্ট আইনে মামলা গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর প্রাণহানি গঙ্গাচড়ায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের

দিনাজপুরের বীরগঞ্জে টিনের দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী নারীর মৃত্যু

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার ( বীরগঞ্জ, দিনাজপুর )
শনিবার, ১৩ জুন, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজিনা কিসকু নামের ৩০ বছর বয়সী এক আদিবাসী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ১৩ জুন ভোর ৫টার দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতোই আরজিনা কিসকু ঘুম থেকে উঠে ঘরের টিনের দরজা খুলতে যান। এ সময় দরজাটি বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টিনের বাড়িতে থাকা বিদ্যুতের লুজ ওয়্যারিং থেকে কোনোভাবে সংযোগ লিক হয়ে দরজাটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। সকাল সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরজিনা কিসকুকে মৃত ঘোষণা করেন। বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নবী হোসেন জানান হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু নিশ্চিত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুর সাড়ে ১২টার দিকে নিথর দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আরজিনা কিসকুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এ বিষয়ে মৃত আরজিনা কিসকুর স্বামী বিমল মুরমু এবং বাবা কবিরাজ কিসকু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক দেবাশীষও বিষয়টি নিশ্চিত করেছেন। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জননিরাপত্তা ও অসাবধানতাবশত ঘটে যাওয়া এমন দুর্ঘটনা রোধে বিদ্যুৎ সংযোগের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সচেতন মহল।


More News Of This Category