• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তিস্তা নদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০০ বোতল এসকাফ সিরাপ ও ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার উত্তরা ১৫ নম্বর সেক্টরে রাজউকের কোটি কোটি টাকার জমি দখল, উচ্ছেদে নামছে রাজউক ও ওয়াসা গঙ্গাচড়ায় ডিবি পুলিশের অভিযান, ৩৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১ সাংবাদিক ফয়সাল হাওলাদারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধন: ফেসবুকে পোস্টের পাশাপাশি সবাইকে বৃক্ষরোপণের আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর শিরোনাম-১:  শিরোনাম-২: সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান আটক, গাইবান্ধায় র‍্যাবের জালে তিন কারবারি রংপুরে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ অটোরিকশার দুই যাত্রী আটক হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের হাতে দুইজন গ্রেফতার সুনামগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী কবি রেজাউল করিম ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে রিপোর্ট আটকে রাখার অভিযোগ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারে প্রতিমন্ত্রীর ভাতা ও কর্মসংস্থান: অনন্য রাজনৈতিক ও মানবিক নজির স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ

জামালপুরে চোরাই গরুসহ আটক-২

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

জামালপুর শহরে ট্রাকে করে চুরির গরু রাজধানীতে নেয়ার সময় সাতটি গরুসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে সদর থানার পুলিশ।বুধবার (৪ জুন) সকালে পৌরসভার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের কম্পোপুর ঈদগাহ মাঠ এলাকার থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জামাল হোসেন এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হানিফ মিয়া।

জানা যায়, রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালীন কম্পপুর চেকপোস্ট-৩ এ ডিউটিরত পুলিশ কর্মকর্তা এসআই কায়ছার আহম্মেদ, এ এস আই রিপন মিয়া ও এ এস আই কামরুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে চোরাই গরুভর্তি একটি ট্রাককে আটক করে। এসময় চোরচক্রের ৭ সদস্য পালিয়ে গেলেও ৭ গরুসহ ২ চোর আটক করে করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল আতিক বলেন, গতকাল রাতে জেলা শহর ও মেলান্দহ উপজেলার বিভিন্ন খামার থেকে গরুগুলো চুরি করে ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল চোরচক্র। চোরচক্রের সদস্য সংখ্যা ছিল ৯ জন। রাতভর অভিযান চালিয়ে কম্পোপুরে পুলিশের চেকপোস্টে সাতটি গরুসহ জামাল ও হানিফকে আটক করা হয়। এ সময় আরও সাতজন পালিয়ে যায়।তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। পলাতক চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধার হওয়া গরুগুলো মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও এগিয়ে চলছে।


More News Of This Category