• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা সদর থানায় এসআরবির অভিযানে ৩৯৭ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ টেকনাফে রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা দেওয়ায় রোহিঙ্গা যুবকের তিন মাসের কারাদণ্ড হোয়াইক্যং চেকপোস্টে সিএনজির গোপন চেম্বার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ তিন সদস্যের বাংলাদেশি পরিবার সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়ায় এনসিপি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় নদী ও উপকূলে কোস্ট গার্ডের জোরালো অভিযান বীরগঞ্জে কোটি টাকার সরকারি জমি উদ্ধার ও ৮৪ অবৈধ দোকান উচ্ছেদ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

আবু হেলাল, সিনিয়র রিপোর্টার(শেরপুর)
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

 

মঙ্গলবার ভোরে উপজেলার ছোট হালচাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা এসব ভারতীয় ইস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৮ হাজার ৮০০ টাকা।

 

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিজিবি ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। বিজিবির দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের ফলে চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

 

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এই তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ