• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

ভাসানী সেতু তিস্তা হরিপুর, কোথায় চলাচলের পথ উন্নতি ও কেমন নিরাপত্তাহীন

মোঃ বেলাল মিয়া, সাদুল্লাপুর (গাইবান্ধা )
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

উত্তর অঞ্চল জনপদে যুগান্তকারী যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শুরু গাইবান্ধায় হরিপুর-চিলমারী, মাওলানা ভাসানী সেতু’র স্বপ্নযাত্রার, কথা থাকলেও শেষ হয়নি রাস্তার কাজ, নেই চর ভাসান মানুষের নিরাপত্তা ব্যবস্থা।

২০ আগস্ট গাইবান্ধা সুন্দরগঞ্জের তিস্তা নদীর ওপর নির্মিত এ সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধনের পরপরই মোনাজাত করেন সুন্দরগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম খতিব মাওলানা মুফতি মো. ওমর ফারুক। এরপর সেতুর সুন্দরগঞ্জের হরিপুর প্রবেশমুখে ফিতা কেটে সেতুর দ্বার খুলে দেওয়া হয়। এসময় উৎসব জনতার ভিড় সামাল দিতে বেশ বেগ হিমসিম পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

এসময় গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, এলজিইডির কর্মকর্তা ও সেতু নির্মাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে থেকেই সেতু সংলগ্ন এলাকাজুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। ভোর থেকেই তিস্তাপাড়ে ভিড় জমাতে থাকেন হাজারও মানুষ। কেউ পরিবারের সঙ্গে, কেউ বা দল বেঁধে আসেন জীবনের ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে এই এলাকার মানুষের।এই আনন্দে তাদের চোখে-মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস।

এর আগে গত ১০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সেতুটির নামকরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, ১৪৯০ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার সেতুটি হবে ‘মাওলানা ভাসানী সেতু, গাইবান্ধা’।

২০১৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। নানা জটিলতা ও একাধিকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে ১১ বছর পর চালু হলো এই সেতু।

এলজিইডি জানায়, সৌদি সরকারের অর্থায়নে ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে সেতুটি নির্মিত হয়েছে। প্রকল্পে ব্যয় হয়েছে ৮৮৫ কোটি টাকা। দুঃখের বিষয় কড়া নিরাপত্তার থাকার পড়েও সেখানে, থেকে ইলেকট্রনিক তার হারিয়ে গেছে। আজ ২৩ সেপ্টেম্বর, ২০২৫। মাস পেড়িয়ে গেলেও দুই পাশের রাস্তা নির্মন কাজ শেষ হয়নি। এখান থেকে, ঢাকা চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে ছেড়ে যায় দৈনিক ১৫ টার বেশি গাড়ি কিন্তু যাত্রী সংখ্যা কম । আমরা কথা বলেছি, গাড়ির টিকেট কাউন্টার চেইন মাস্টর মোঃ ইয়াকুব আলী ভাইয়ের সাথে, তিনি বলেছেন আমাদের লালমনিরহাট কুড়িগ্রাম জেলার সকল উপজেলা , ভুরংগামাড়ী, গাগেরশড়ী,ফুলবাড়ি চিমাড়ী, এখনো গাড়ি চলাচল ঠিক মতো চলাচল করছেনা। তার চাওয়া, উত্তর অঞ্চল থেকে গাড়ি চলাচলের অগ্রগতি বাড়ানো হোক শেষ হয়নি রাস্তার কাজ, নিশ্চিত করা হয়নি ভাসান ব্যবসা-বাণিজ্য মানুষের নিরাপত্তা ব্যবস্থা। এমন অভিযোগ করছেন ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মো সহিদুর রহমান। যদি ও পুলিশ টহল থাকেন। আমরা সেখানে যাওয়াতে তাদের দুর্দশা আমাদেরকে দাবি করেছেন সব মিলে সেখানকার এলাকাবাশির দাবি, দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করা হোক,নিরাপত্তা জোরদার করা হোক। এবং উত্তর অঞ্চল থেকে উক্ত জেলা গাড়ি চলাচলের সু ব্যবস্থা করা হোক।


More News Of This Category