• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সিগঞ্জে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বীরগঞ্জে এলজিইডি’র এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ গংগাচড়ায় ডিবি পুলিশের অভিযান: মোটরসাইকেল ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লালমনিরহাটে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগে ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু

চূড়ান্ত ভর্তি পর্বে জাককানইবিতে সহায়ক শক্তি হিসেবে শিক্ষার্থী সংগঠন

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়
সোমবার, ৪ আগস্ট, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি চলাকালীন সময়েই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনন্য দৃশ্য চোখে পড়ছে—নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় নিরলস কাজ করে যাচ্ছে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন।

 

গত রবিবার (৩ আগস্ট) ভর্তির প্রথম দিন থেকেই ক্যাম্পাসে আগতদের সহযোগিতায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগীয় ও জেলাভিত্তিক সংগঠন, যার মধ্যে রয়েছে ছাত্রশিবিরসহ কয়েকটি শিক্ষার্থী সংগঠন। তারা হেল্প ডেস্ক পরিচালনা, কাগজপত্র পূরণে দিকনির্দেশনা, আবেদনের প্রক্রিয়া বোঝানো, বসার জায়গা ও ছাতা সরবরাহ, এমনকি সুপেয় পানির ব্যবস্থাসহ নানা ধরনের সেবা দিচ্ছে।

 

অনেক অভিভাবক জানান, একটি নতুন পরিবেশে এসে এভাবে সহযোগিতা পাওয়া সত্যিই প্রশংসনীয়। কুমিল্লা থেকে আগত জান্নাতুল নাইম নামের এক ভর্তিচ্ছু বলেন, “প্রথমে ভয় লাগছিল, বুঝতে পারছিলাম না কোথায় যাব। কিন্তু এখানে এসে দেখি প্রতিটি ধাপে সহায়তা করছে কেউ না কেউ।”

 

এ বিষয়ে ছাত্রশিবির জাককানইবি শাখার সেক্রেটারি আব্দুল্লাহ রিমন বলেন, “ভর্তিচ্ছুরা যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে একটি সহায়তা ডেস্ক চালু করেছি। আমরা চেষ্টা করছি যেন সবাই স্বস্তির সঙ্গে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে।”

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এসব সংগঠনের উদ্যোগের প্রশংসা করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সংগঠন ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় একটি সহানুভূতিশীল, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি হয়েছে।

 

উল্লেখ্য, চূড়ান্ত ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। প্রতিদিনই নতুন ভর্তিচ্ছুরা ক্যাম্পাসে এসে এই সহযোগিতামূলক পরিবেশে অভিভূত হচ্ছেন।


More News Of This Category