• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সিগঞ্জে নিখোঁজ কিশোরীকে উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বীরগঞ্জে এলজিইডি’র এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ গংগাচড়ায় ডিবি পুলিশের অভিযান: মোটরসাইকেল ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লালমনিরহাটে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগে ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসে তদন্তে নেমেছে ইউজিসির প্রতিনিধি দল

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়
সোমবার, ৪ আগস্ট, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রাবাস ভবনের ছাদ ধসের ঘটনার পর তদন্তে মাঠে নেমেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল।

 

রবিবার (৩ আগস্ট) তারা সরেজমিনে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ঘটনাস্থলটি।বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পূর্ব পাশে অবস্থিত ১০ তলা ছাত্রাবাসের এক্সটেনশন পার্কিং ভবনের ছাদের ধস সংক্রান্ত নির্মাণ ত্রুটি ও তদারকির ঘাটতি খতিয়ে দেখতে তারা নির্মাণসাইটের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

 

তদন্ত দলের নেতৃত্বে ছিলেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এবং তদন্ত কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক (প্রকৌশল) তানভির মোরশেদ, অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানা এবং সিনিয়র সহকারী পরিচালক (প্রকৌশল) মোশারফ হোসেন।

 

পরিদর্শনে গিয়ে প্রতিনিধি দল নির্মাণে ব্যবহৃত উপকরণ, খুঁটির সংখ্যা ও অবস্থান, নকশা বাস্তবায়ন প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা, ঢালাইয়ের আগে অনুমোদনের চেকলিস্টসহ একাধিক বিষয় গভীরভাবে পর্যালোচনা করেন। ঘটনাস্থল থেকে ছবি ও ভিডিও ধারণ করে প্রমাণ সংগ্রহ করা হয়।

 

উল্লেখ্য, তদন্ত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে মাকসুদুর রহমান জানান, “ছাদের ঢালাইয়ে ব্যবহৃত খুঁটির মান ও সংখ্যা যথাযথ ছিল না। নীতিমালার বাইরে বাঁশ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্সেরও অস্তিত্ব নেই।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র চাওয়া হয়েছে। কনসালট্যান্ট, বাস্তবায়নকারী সংস্থা এবং অনুমোদন প্রক্রিয়ায় কোনো গাফিলতি ছিল কি না, তা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

 

সিনিয়র সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, “যদিও রডের বিন্যাস নকশা অনুযায়ী হয়েছে, তবে প্রপিং ও স্ক্যাফোল্ডিং সঠিকভাবে অনুসরণ করা হয়নি। কোথাও কোথাও বাঁশ ব্যবহার ও ডেসিংয়ের ঘাটতি দেখা গেছে, যা স্পষ্টতই নির্মাণ নিরাপত্তার প্রতি অবহেলা।”

 

তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, গত ৩১ জুলাই বিকেলে নির্মাণাধীন ছাত্রাবাস ভবনের পার্কিং এক্সটেনশনের ছাদ ধসে পড়লে অন্তত ১২ জন নির্মাণশ্রমিক আহত হন।


More News Of This Category