• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

ডোমারে ভূমি মেলার শুভ উদ্বোধন ও জনসচেতনতা মূলক সভা

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
রবিবার, ২৫ মে, ২০২৫

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে ভূমি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা রাজস্ব প্রশাসন আয়োজিত রোববার (২৫ মে) সকাল ১১টায় ডোমার উপজেলা ভূমি কার্যালয়ে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতা মূলক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী।

অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত মোহাম্মদ সোহেল রানা’র সঞ্চালনায় অতিথি হিসাবে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা জামাতের সাবেক সেক্রেটারী হাফেজ আব্দুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্কাউট সদস্যসহ সুধীজন উপস্থিত ছিলেন।


More News Of This Category