• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকদ্রব্যসহ তিনজন গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়ায় স্বেচ্ছাশ্রমে ১০টি মেঠো রাস্তা সংস্কার ও মাটি ভরাট দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত নওগাঁর মহাদেবপুর ও মান্দায় ঐতিহ্যবাহী দাশাই কারাম উৎসব অনুষ্ঠিত কক্সবাজারের ঈদগাঁও বাজারে এসআরবি-১৫ এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ পিকআপ চালক গ্রেপ্তার টেকনাফে এপিবিএনের অভিযান: মানবপাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২ নওগাঁর পাঁচ উপজেলায় নতুন রেলপথের সম্ভাবনা, আমনুরা স্টেশন পরিদর্শনে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল প্রধানমন্ত্রীর রংপুর সফর উপলক্ষে নীলফামারীতে পুলিশের নিরাপত্তা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মণ্ডপে অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সকল বাধা পেরিয়ে পরিবারের প্রথম চিকিৎসক সিমা, আনন্দে আত্মহারা রামচন্দ্রপুরবাসী

ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মণ্ডপে অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনিসুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার (ডোমার) নীলফামারী
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৯টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান এবং স্বেচ্ছাসেবকদের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে উৎসবটি ঘিরে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে উপস্থিত হয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ডোমার সদর ইউনিয়নের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন।

 

বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল তিনটায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দয়াল চন্দ্র বর্ম্মণ এবং অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা ও সঞ্চালনা করেন পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌরাঙ্গ কুমার রায়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি গোরাচাঁদ অধিকারী, সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক বসন্ত কুমার রায় সহ স্থানীয় বিভিন্ন পূজা মণ্ডপের সম্মানিত নেতৃবৃন্দ।

 

গুরুত্বপূর্ণ এই আলোচনা পর্ব শেষে ডোমার সদর ইউনিয়নে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মাসুদ বিন আমিন সুমনের পক্ষ থেকে সদর ইউনিয়নের ৯টি পূজা মণ্ডপের প্রতিটিতে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। পাশাপাশি উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ব্যবহারের জন্য টি-শার্ট বিতরণ করা হয়। এই সময় মাসুদ বিন আমিন সুমন আসন্ন দুর্গোৎসব যেন সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও মানবিক অংশগ্রহণ কামনা করেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ