• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে বিষাক্ত মদপানে চারজনের মৃত্যুর ঘটনায় প্রধান আসামিসহ দুই ভাই আশুলিয়া থেকে গ্রেফতার তারাগঞ্জে পল্লীবিদ্যুৎ কর্মী হত্যা মামলার প্রধান আসামি মহাব্বত আলী সাভার থেকে গ্রেফতার পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা, অবশেষে ২৫ বোতল এসকাফসহ ধরা পড়লেন কুড়িগ্রামের তরুণ সাধারণ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির শীর্ষ নেতৃত্বে ফাইট ডিরেক্টর আরমান ছাগল বাঁধাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রাণ হারালেন সুধীর চন্দ্র, স্বজনদের আহাজারি বীরগঞ্জে ১০ লাখ টাকার ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত চারজন কারাগারে, অভিযান অব্যাহত রাখার ঘোষণা জেলা পুলিশ সুপারদের ওপর ত্রিমুখী নজরদারি: গোয়েন্দা, স্বরাষ্ট্র ও পুলিশ সদর দপ্তর ডোমার কেতকীবাড়ীতে টাকা লেনদেনের দ্বন্দ্বে মারপিট, সাবেক ইউপি সদস্য গ্রেফতার আইনশৃঙ্খলা রক্ষায় সততার বার্তা নিয়ে পীরগাছা থানায় রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক

পারলো না লিভারপুল, ৭০ বছর পর প্রথম চ্যাম্পিয়ন নিউক্যাসল

সংবাদদাতা:
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

গত মঙ্গলবার টাইব্রেকারে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হয়েছে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরেটি ধাক্কা। লিভারপুল যেন পড়ে যাচ্ছে গভীর এক অন্ধকারে। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ পয়েন্ট এগিয়ে থাকার ফলে নিজেদের দুর্বলতা কোথায়, সেটা হয়তো টের পায়নি এতদিন আরনে স্লট।

কিন্তু রোববার রাতে সেই দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ কারাবাও কাপের ফাইনালে লিভারপুল হেরে গেছে ২-১ গোলের ব্যবধানে। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে লিভারপুলের মত শক্তিশালী দলকে হারিয়ে ৭০ বছর পর কোনো ঘরোয়া টুর্নামেন্টের ট্রফি জিতলো নিউক্যাসল।

সর্বশেষ ১৫৫ সালে কোনো শিরোপা জিতেছিলো নিউক্যাসল। এবার দুই বছর আগেও কারাবাও কাপের ফাইনালে উঠেছিলো তারা; সেবার কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে যেতে হয়েছিলো। ২ বছর পর আবার ফাইনলে উঠে নিউক্যাসল আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে এসেছিলো, শিরোপা জয়ের জন্য।

লোকাল হিরো ড্যান বার্ন, যাকে এবারই প্রথম ইংল্যান্ড দলে ডাকা হয়েছে, প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (৪৫তম মিনিটে) গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধ শুরু পরপরই, ৫২তম মিনিটে সুইডিশ তারকা আলেকজান্ডার আইজ্যাক দ্বিতীয় গোল করে বসেন।

খেলার শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে (৯০+৪ মিনিটে) ফেডেরিকো চিয়েসা একটি গোল পরিশোধ করেন; কিন্তু ক্ষতি যা হওয়ার ততক্ষণে হয়ে গেছে। সেখান থেকে একটি গোল পরিশোধ কেবলই স্বান্তনা। রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেয়ার সঙ্গে সঙ্গেই ওয়েম্বলিতে উঠেছিলো সাদা-কালো ঢেউ। তুমুল উল্লাসে নিউক্যাসল সমর্থকরা বরণ করে নিলো তাদের ক্লাবের খেলোয়াড়দের।


More News Of This Category