• রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

মেসির সতীর্থের অবসর ঘোষণা

সংবাদদাতা:
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ইন্টার মিয়ামির স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটস আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, ২০২৫ মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শেষে তিনি পেশাদার ফুটবলকে বিদায় বলছেন।

বার্সেলোনা এবং মিয়ামিতে মেসির সতীর্থ হিসেবে খেলা বুসকেটস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন ভিডিও প্রকাশ করে এই সিদ্ধান্ত জানান। সেখানে তিনি তার দীর্ঘ প্রায় ২০ বছরের ক্যারিয়ারের স্মৃতি রোমন্থন করেন।

তিনি বলেন, আমি অনুভব করছি এখনই উপযুক্ত সময় আমার পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানানোর। এটি ছিল প্রায় ২০ বছরের একটি অসাধারণ যাত্রা, যা আমি স্বপ্ন দেখতাম ছোটবেলা থেকেই। ফুটবল আমাকে অনেক দুর্দান্ত অভিজ্ঞতা উপহার দিয়েছে, অসাধারণ স্থান ও সহযাত্রীদের সাথে।

বুসকেটস বার্সেলোনার হয়ে ৭০০টির বেশি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন একাধিক লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে ট্রফি।

স্পেন জাতীয় দলের হয়ে তিনি ছিলেন ঐতিহাসিক ট্রেবলজয়ী দলের অংশ, ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপে।

২০২৩ সালে বুসকেটস বার্সেলোনা থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেন, যেখানে তার সাবেক সতীর্থ লিওনেল মেসি ও জর্দি আলবা আগে থেকেই ছিলেন।

মিয়ামির হয়ে বুসকেটস প্রথম লিগস কাপ (২০২৩), সাপোর্টার্স শিল্ড (২০২৪) ও এমএলএসে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়ার অংশ ছিলেন।


More News Of This Category