• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক সিরাপ উদ্ধার ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ জন বাংলাদেশি নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা প্রদান: গুণীজনদের সঙ্গে পুরস্কৃত ডোমার নাট্য সমিতি ও মাসুদ বিন আমিন সুমন কাউনিয়ায় ছেলেদের হাতাহাতির দৃশ্য দেখে বাবার করুণ মৃত্যু অবহেলিত বীরগঞ্জ-কাহারোলের উন্নয়ন ও বালু সংকট নিরসনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর ফলপ্রসূ বৈঠক, জনমনে নতুন আশা রংপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে দুই কিলোমিটার এলাকা জুড়ে পোনা মাছ অবমুক্ত শার্শার বসতপুরে পুলিশের বিশেষ অভিযান, ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শান্ত আটক দেবীগঞ্জের ১০টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চরম জনবল ও ওষুধ সংকট, মাত্র ৪ জন পরিদর্শিকায় চলছে সেবা কার্যক্রম এবং রোগীদের ভোগান্তি কেরানীগঞ্জে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ডোমারে বেতগাড়া তরুণ যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নীলফামারীর ডোমারে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এক অনন্য ফুটবল উৎসবের আয়োজন করেছে স্থানীয় তরুণ যুব সমাজ। মাদক নয়, খেলাধুলায় মিলবে জয় এই দৃঢ় প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া চেয়ারম্যান পাড়া মাঠে এই ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচটিকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষ এবং ফুটবল প্রেমীদের মধ্যে এক অভূতপূর্ব সাড়া জাগে।

এলাকার তরুণদের এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং তাদের পাশে দাঁড়াতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আয়োজিত এই বিশেষ ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিখন। উৎসবমুখর পরিবেশে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবক সুলতান আলী। সাবেক ছাত্রনেতা সজিব সরকারের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বোড়াগাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহামুদ পারভেজ বসুনিয়া সবুজ, জোড়াবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম লিপটন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী একে অপরের মুখোমুখি হয়। মাঠের চারপাশে ফুটবল প্রেমী দর্শকদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। কেবল যুবকরাই নয়, খেলাটিকে কেন্দ্র করে নারী ফুটবল ভক্তদের উপস্থিতিও ছিল লক্ষণীয়, যা গ্রামীণ ক্রীড়া উৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করে। টানটান উত্তেজনা, করতালিতে মুখর চারপাশ এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুই দলের খেলোয়াড়রা জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই করেন। বাঘে-সিংহে লড়াইয়ের এই চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ব্রাজিল সমর্থক দলকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে জয়ের উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনা সমর্থক দল এবং চ্যাম্পিয়ন শিরোপা নিজেদের করে নেয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অতিথিবৃন্দ টুর্নামেন্টের সেরা খেলোয়ারসহ রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিয়ে তরুণদের এই মাদকবিরোধী ক্রীড়া উদ্যোগকে আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান।


এরকম আরও সংবাদ