• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান পূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় ফেরার পথে সড়কে ঝরে গেল মেধাবী মনিরার প্রাণ কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ১ বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার জমি বাঁচাতে প্রয়োজনে জীবন দেব, আকুতি বুড়িচংয়ের অসহায় কৃষক পরিবারগুলোর রংপুরে অটো চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মানবিক কাজের স্বীকৃতি পেলেন রংপুরের নিবেদিতপ্রাণ সাংবাদিক আসাদুজ্জামান কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ শেরপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, ভারতীয় মদসহ আটক দুই

শেরপুরে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা গণদাবিতে জামায়াতের স্মারকলিপি পেশ

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা গণদাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে।

১২ অক্টোবর রবিবার সকালে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সজবরখিলা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর-১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন নকলা-নালিতাবাড়ী-২ আসনের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া এবং শ্রীবরদী-ঝিনাইগাতী-৩ আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদালসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জামায়াতের রুকন এডভোকেট আশেকুজ্জামান বুলবুল, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুমসহ আরো অনেকে।

সমাবেশ শেষে জামায়াতের নেতাকর্মীরা জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট স্মারকলিপি পেশ করেন।

জামায়াতের ৫ দফা গণদাবীগুলো হলো:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


এরকম আরও সংবাদ