• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

প্রিজন্স আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

রবিউল আওয়াল
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জে প্রিজন্স আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তারের সভাপতিত্বে  ১৫ ফেব্রুয়ারী (শনিবার) কারাগার প্রাঙ্গনে নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ.কে.এম. মাসুম। ডেপুটি জেলারগণ সহ উপস্থিত ছিলেন প্রিজন্স আইডিয়াল স্কুলের অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানে সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার তার বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলার উপরও জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষার্থীদের লিখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি। এ সময় প্রিজন্স আইডিয়াল স্কুলের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধার বিকাশে দিক নির্দেশনামূলক বেশ কিছু পরামর্শ দেন তিনি।



জেলার এ.কে.এম. মাসুম বলেন, প্রিজন্স আইডিয়াল স্কুলের শিক্ষকগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের কৌশলী ও যোগ্য পরিচালনায় স্কুলটি একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।



অনুষ্ঠানে খুদে শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশনা করে। “যেমন খুশি তেমন সাজো” পর্বটিতে শিক্ষার্থীরা যেমন উচ্ছসিত ছিল তেমনই উল্লসিত ছিলেন অতিথি ও অভিভাবক বৃন্দ। কেউ সেজেছে “শহীদ আবু সাঈদ” কেউ সেজেছে “ভাষা শহীদ রফিকের মা” কেউ আবার ডাক্তার । উপস্থিত সকলের নজর কাড়ে এই পর্বটি।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিজন্স আইডিয়াল স্কুলের শিক্ষক তন্ময়।
অনুষ্ঠানের চমৎকার সব পরিবেশনার ভিডিও প্রতিবেদন দেখবেন আগামীকাল। সাথেই থাকুন


More News Of This Category