• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জামালপুরে ১৪ পরীক্ষার্থী বহিষ্কার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জামালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোকেশনাল শাখার ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলায় ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম পরীক্ষার সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গেলে বিষয়টি তার নজরে আসে। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে বই, চিরকুট ও মোবাইল ফোন ব্যবহার করে নকল করছে। পরে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট তিনটি কক্ষে দায়িত্ব পালনকারী তিনজন শিক্ষককে অব্যাহতির সুপারিশ করা হয়।এ প্রসঙ্গে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ।”


More News Of This Category