• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

পঞ্চগড় থেকেই জোটের নির্বাচনী প্রচার শুরু করছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

রফিকুল ইসলাম রফিক। সিনিয়র রিপোর্টার, পঞ্চগড়
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন উদ্যমে পথচলা শুরু করতে যাচ্ছে ১০ দলীয় নির্বাচনী জোট। আর এই যাত্রার সূচনাবিন্দু হিসেবে বেছে নেওয়া হয়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়কে। আগামী ২৩ জানুয়ারি, শুক্রবার পঞ্চগড় থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আমীর ডা. শফিকুর রহমানের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন জানান, শুক্রবার সকালে ডা. শফিকুর রহমান পঞ্চগড়ে পা রাখবেন। তিনি জেলার ১ ও ২ নম্বর আসনের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেবেন। দলীয় প্রার্থী ছাড়াও জোটের শরিক প্রার্থীদের পক্ষে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করবেন। কেন্দ্রীয় আমীরের এই সফরে তার সাথে আরও দুজন কেন্দ্রীয় নেতা এবং জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

মাওলানা ইকবাল হোসাইন আরও বলেন, “পঞ্চগড়ের মাটি ও মানুষের সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে। এখান থেকেই আমরা মানুষের অধিকার আদায়ের লড়াই ও নির্বাচনী গণসংযোগ শুরু করতে চাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও পঞ্চগড়ের দুটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন এবং পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি। এছাড়াও জেলা মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনী এই প্রচারণাকে কেন্দ্র করে পঞ্চগড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। জোটের এই শীর্ষ নেতার আগমন তৃণমূল পর্যায়ের ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।


More News Of This Category