• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় আমেরিকান প্রযুক্তি নির্ভর ডেইরি ফার্ম ও ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মাদক মুক্ত সমাজ গড়তে তরুণদের মাঠে টানার আহ্বান রংপুর বিভাগীয় কমিশনারের দেবীগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত সভার আয়োজন দেবীগঞ্জে বিএনপি নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে বিধবা ভাতার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ ইউএনও’র কাছে: ন্যায় বিচারের দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার বিদ্রোহী কবির ঘরে ফেরা, এক অতৃপ্ত প্রেমের গল্প গঙ্গাচড়ায় মেলা আয়োজন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: চেক-স্ট্যাম্প দেখিয়ে তদন্তের দাবি কৃষক দল নেতার গঙ্গাচড়ায় নির্জন স্থান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার, নেপথ্যে অজানা কারণ হাজারীবাগের মাদক নেটওয়ার্ক নিয়ন্ত্রণে রাজেশ ও নিখিল, রাজনৈতিক প্রভাব ও সোর্স পরিচয় ব্যবহারের গুরুতর অভিযোগ মাদক পরিহার করে মেধাকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের গ্রামীণ সংস্কৃতির টানে বীরগঞ্জে মেলা: পাতা খেলাকে ঘিরে উৎসবে মাতলো দু’মুখা বাজার

দেবীগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত সভার আয়োজন

মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র রিপোর্টার, পঞ্চগড় (দেবীগঞ্জ)
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির এই সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত সবাই উপজেলার নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের যৌথভাবে কাজ করার বিষয়ে একমত প্রকাশ করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা। তিনি দেবীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ বিন জিয়া, উপজেলা কৃষি অফিসার নাঈম মোর্শেদ, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এবং দেবীগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কোম্পানির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে ভুঁইয়া। তারা নিজ নিজ জায়গা থেকে দেবীগঞ্জের সার্বিক প্রশাসনিক ও সামাজিক আইনশৃঙ্খলা বজায় রাখার ওপর বক্তব্য তুলে ধরেন।
এছাড়াও দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, দেবীগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া সভায় তাদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।
সভায় দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, পৌর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে দেবীগঞ্জ এলাকার বর্তমান পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে নিজ নিজ দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন।
পুরো আলোচনা জুড়ে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন অসংগতি এবং নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয় উঠে আসে। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ মানুষের প্রতিদিনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়।


এরকম আরও সংবাদ