• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় আমেরিকান প্রযুক্তি নির্ভর ডেইরি ফার্ম ও ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মাদক মুক্ত সমাজ গড়তে তরুণদের মাঠে টানার আহ্বান রংপুর বিভাগীয় কমিশনারের দেবীগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত সভার আয়োজন দেবীগঞ্জে বিএনপি নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে বিধবা ভাতার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ ইউএনও’র কাছে: ন্যায় বিচারের দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার বিদ্রোহী কবির ঘরে ফেরা, এক অতৃপ্ত প্রেমের গল্প গঙ্গাচড়ায় মেলা আয়োজন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: চেক-স্ট্যাম্প দেখিয়ে তদন্তের দাবি কৃষক দল নেতার গঙ্গাচড়ায় নির্জন স্থান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার, নেপথ্যে অজানা কারণ হাজারীবাগের মাদক নেটওয়ার্ক নিয়ন্ত্রণে রাজেশ ও নিখিল, রাজনৈতিক প্রভাব ও সোর্স পরিচয় ব্যবহারের গুরুতর অভিযোগ মাদক পরিহার করে মেধাকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের গ্রামীণ সংস্কৃতির টানে বীরগঞ্জে মেলা: পাতা খেলাকে ঘিরে উৎসবে মাতলো দু’মুখা বাজার

দেবীগঞ্জে বিএনপি নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে বিধবা ভাতার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ ইউএনও’র কাছে: ন্যায় বিচারের দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার

আই জামান চমক, ঢাকা eye jaman chamok, Dhaka
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬


পঞ্চগড়ের দেবীগঞ্জে এক অসহায় প্রবীণ বিধবা নারীর সরকারি ভাতার টাকা দীর্ঘ ছয় বছর ধরে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য কৌশলে আত্মসাৎ করে আসছেন বলে মারাত্মক এক অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিকার, প্রতারণার সঠিক তদন্ত এবং আত্মসাৎ করা পুরো অর্থ উদ্ধারের দাবি জানিয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

 

ভুক্তভোগী নারীর নাম মোছাঃ রহিমা বেগম। তিনি টেপ্রীগঞ্জ ইউনিয়নের বানেশ্বরপাড়া গ্রামের প্রয়াত ছলিম উদ্দিনের স্ত্রী। রহিমা বেগম সরকারের বিধবা ভাতা কর্মসূচির একজন নিবন্ধিত ও নিয়মিত সুবিধাভোগী। জমা দেওয়া লিখিত আবেদনে জানানো হয়, তিনি সর্বশেষ ২০২০ সালের জুলাই মাসে এই ভাতার টাকা নিজে হাতে পেয়েছিলেন। এরপর থেকে বিগত প্রায় ছয়টি বছর ধরে তিনি সরকারি এই সহায়তার আর কোনো টাকা পাননি।

 

সম্প্রতি রহিমা বেগমের পরিবারের সদস্যরা উপজেলা সমাজসেবা কার্যালয়ে সশরীরে যোগাযোগ করলে বিষয়টি সামনে আসে। কার্যালয়ের তথ্য ও নথি ঘেঁটে জানা যায়, ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত রহিমা বেগমের নামে বরাদ্দ করা বিধবা ভাতার সমস্ত অর্থ টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল খালেকের নিজস্ব ব্যক্তিগত মোবাইল নম্বরে চলে গেছে। বিগত এই ছয় বছরে ইউপি সদস্য মোঃ আব্দুল খালেক প্রতারণা করে প্রায় ৪০ হাজার টাকা নিজেই তুলে নিয়েছেন বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ থেকে জানতে পারে।

 

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অপকর্মের খবর জানাজানি হয়ে গেলে ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর হন অভিযুক্ত জনপ্রতিনিধি। বিষয়টি গোপন রাখার উদ্দেশ্যে ইউপি সদস্য মোঃ আব্দুল খালেকের ভাই নিজে ভুক্তভোগীদের বাড়িতে এসে রহিমা বেগমের পরিবারের কাছে ৭ হাজার টাকা দিয়ে আসার চেষ্টা করেন। তবে ভুক্তভোগী পরিবার অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেই টাকা গ্রহণ করতে অস্বীকার করে এবং কোনো ধরনের সমঝোতায় রাজি হয়নি। তা সত্ত্বেও ইউপি সদস্যের ভাই জোরপূর্বক সেই টাকা বাড়িতে রেখে যান, যা বর্তমানে সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পরিবারের কাছে রক্ষিত আছে। প্রশাসনের নির্দেশ ও পরামর্শ অনুযায়ী ওই ৭ হাজার টাকা ফেরত দিতে পরিবারটি প্রস্তুত রয়েছে বলেও আবেদনে স্পষ্টভাবে জানানো হয়েছে।

 

অসহায় ও প্রবীণ মায়ের অধিকার ফিরিয়ে আনতে ভুক্তভোগীর ছেলে জহুর উদ্দিন নিজে স্বাক্ষর করে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই লিখিত অভিযোগটি জমা দেন। উক্ত আবেদনের একটি অনুলিপি উপজেলা সমাজসেবা কার্যালয়েও দাখিল করা হয়েছে। আবেদনে জহুর উদ্দিন তাঁর মায়ের গত ছয় বছরের সম্পূর্ণ বিধবা ভাতার টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার আকুল মিনতি জানান। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে একজন অসহায় নারীর সরকারি সহায়তা আত্মসাৎ করার অপরাধে ইউপি সদস্য মোঃ আব্দুল খালেকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত পরিচালনা করে আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেক এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি এবং একাধিকবার কল দেওয়ার পর তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এরকম আরও সংবাদ