• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

দেবীগঞ্জে বিজয় দিবসে সরকারি কার্যালয়ে উঠানো হয়নি জাতীয় পতাকা !

শেখ ফরিদ, দেবীগঞ্জ-পঞ্চগড়
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবসে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও পঞ্চগড়ের দেবীগঞ্জে এর ব্যতিক্রম চিত্র দেখা গেছে। দিবসটির গুরুত্ব উপেক্ষা করে একাধিক সরকারি স্থাপনায় নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, দেবীগঞ্জ উপজেলা ডাকবাংলো এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি স্থাপনায় আলোকসজ্জার কথা থাকলেও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কোনো ধরনের আলোকসজ্জার ব্যবস্থা দেখা যায়নি।

রাষ্ট্রের সর্বোচ্চ অর্জনের এই দিনে সরকারি কার্যালয়ে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সচেতন মহল।

বীর মুক্তিযোদ্ধা মো. সরাফত আলী বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে প্রত্যেকটি বাসা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা অপরিহার্য। অথচ সরকারি প্রতিষ্ঠানেই এই দায়িত্ব পালিত হয়নি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই- যেসব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

যুদ্ধকালীন কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে ভুঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক সরকারি অফিসে পতাকা উত্তোলনই করা হয়নি। বিষয়টি দুঃখজনক এবং অবহেলার শামিল।

এদিকে বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার কারণ জানতে দেবীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সরকারি স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা না করায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্যও পাওয়া যায়নি।


More News Of This Category