• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক পিয়ন নিয়োগে ডিসির সঙ্গে প্রতিমন্ত্রী নুরের বিরোধ টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সৈয়দ হাছান গ্রেপ্তার হোয়াইক্যং সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক পলাশবাড়ীতে ঐতিহ্যবাহী বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে বিদায় সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান খুলনায় ৮৯টি হারানো মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করে মালিকদের হস্তান্তর করেছে ৩ এপিবিএন ডিমলায় ‘সার কার্ড’ উদ্যোগ: অনিয়ম রোধ ও প্রকৃত কৃষক শনাক্তে নতুন পদক্ষেপ দিনাজপুরে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত, দিকনির্দেশনা দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তারাগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার আবাসিক হোটেলে মিলল সেই দুই মাদরাসাছাত্রী

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সৈয়দ হাছান গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) কক্সবাজার
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সৈয়দ হাছান ওরফে হোছনকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জাদিমুড়া ক্যাম্প। বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে জাদিমুড়া বাজারসংলগ্ন ফারুকের বিকাশ দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

১৬ এপিবিএনের জাদিমুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সৈয়দ হাছানকে আটক করা হয়। পরবর্তীতে তাকে এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। গ্রেপ্তারকৃত সৈয়দ হাছান জাদিমুড়া এলাকার বাসিন্দা।

 

এপিবিএন সূত্র আরও নিশ্চিত করেছে যে, তার বিরুদ্ধে ২০২৬ সালের ২৬ জুলাই তারিখের সাজা পরোয়ানা নম্বর-৪০/২৬ জারি হয়। বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় টেকনাফ থানার জিআর নম্বর ৬০৯/১৩ সংক্রান্ত মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে আইনানুগ বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ