• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

জামালপুরে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার, গ্রেফতার ২

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ভারত থেকে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার করেছে জামালপুর র‍্যাব ১৪। পাশাপাশি হাইস ড্রাইভার মোঃ সাদ্দাম হোসেন(৩২) ও মোঃ আবুল খায়ের(২২) নামের ২ জনকে গ্রেফতার করা হয়। মোঃ সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও মোঃ আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামান এর ছেলে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জামালপুর র‍্যাব ক্যাম্প এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়৷ বুধবার ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‍্যাব ১৪ চৌকস আভিযানিক দল জামালপুর সদর এলাকার বিনন্দেরপাড়া মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর টু মধুপুর গামী মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়। এ সময় ৪ লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড ও মাইক্রোবাস জব্দ এবং ২ জনকে গ্রেফতার করা হয়। জিলেট ব্লেড এর অনুমান মুল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা। তিনি আরো জানান, র‍্যাব এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category