• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

ইকরা মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

সংবাদদাতা:
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

দেবীগঞ্জ উপজেলার ব্যতিক্রমধর্মী মাদরাসা  শিক্ষা প্রতিষ্ঠান ইকরা মডেল মাদরাসার পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর বুধবার সকালে দেবীগঞ্জ পাবলিক ক্লাব হলরুমে বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

ইকরা মডেল মাদরাসার পরিচালক, নয়াদিগন্ত পত্রিকার দেবীগঞ্জ সংবাদদাতা মাওলানা শেখ ফরিদ এর সভাপতিত্ব করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম  দেবীগঞ্জ উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইকরা মডেল মাদরাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জের দাখিল মাদরাসার সুপার জামিয়ার রহমান, ইকরা মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা সহকারী পরিচালক সোহাগ ইসলাম সাব্বির। বিদায়ী শিক্ষার্থীদের কে ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়।

অভিভাবক সমাবেশে অভিভাবকরা তাদের বক্তব্য তুলে ধরেন। তারা মাদরাসার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, যদি কোন অভিভাবক তাদের সন্তানদের ভালো মানের ছাত্র হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনার সন্তানকে ইকরা মডেল মাদরাসায় ভর্তি করাবেন। মাদরাসার শিক্ষকদের আন্তরিকতা, তাদের প্রতিষ্ঠানের শিক্ষাদানের পদ্ধতি আর অভিভাবকদের প্রচেষ্টাই সন্তানরা গড়রে উঠতে পারে কাঙ্খিত সাফল্যে।

অভিভাবক সমাবেশে ইকরা মডেল মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা ইসলামী সংগীত , হামদ, নাদ, কোরআন তেলাওয়াত পরিবেশন করেন।


More News Of This Category