• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

সীমান্ত এলাকার অসহায়, দুস্থ ও বিধবা নারীদের সাবলম্বী করতে শতাধিক ছাগল বিতরণ

রফিকুল ইসলাম রফিক, পঞ্চগড়
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ে সীমান্ত এলাকার অসহায়, দুস্থ ও বিধবা নারীদের সাবলম্বী করতে শতাধিক ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে পঞ্চগড় ড. আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজ মাঠে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় ও সেচ্ছাসেবী সংগঠন লাইট অফ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়ের আলো গৃহকোনে প্রকল্পের আওতায় ৫২ জন নারীর মাঝে ১০৪টি ছাগল বিতরণ করা হয়। এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন চন্দ্র দাস নারীদের হাতে ছাগল তুলে দেন।
অনুষ্ঠানে ড. আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জেবুন্নার,
বেসরকারি প্রতিষ্ঠানের কর্পোরেট ম্যানেজার কাজি ফয়সাল আল আহসান, সেচ্ছাসেবী সংগঠন লাইট অফ লাইফ ফাউন্ডেশনের পঞ্চগড়ের সভাপতি বাবলুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রনি প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপকারভোগী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ছাগলগুলোকে লালন পালন করে একজন ক্ষুদ্র খামারি হিসেবে গড়ে উঠতে নানা পরামর্শ দেন।


More News Of This Category