• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শেরপুর জেলা যুবদল। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক প্রাঙ্গণ থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শত শত নেতা-কর্মী এই র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

র‍্যালি শেষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

এছাড়া অন্যান্যদের মধ্যে জেলা যুবদলের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে শেরপুর জেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।


More News Of This Category