• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

রঙিন সাজে সাজছে রমনা কালী মন্দির

সংবাদদাতা:
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আশ্বিনের বাতাসে বইছে শারদীয়ার মিষ্টি গন্ধ। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা চলছে। দুর্গাপূজাকে ঘিরে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙিন সাজে সেজেছে রাজধানীর রমনা কালী মন্দিরও।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, চলছে মণ্ডপ তৈরির কাজ, প্রতিমায় লাগছে রং তুলির আঁচড়, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

বাংলা একাডেমির সড়ক সংলগ্ন মন্দিরের গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পরে বাঁশের স্তূপ। প্রধান সড়ক থেকে মন্দিরের প্রধান ফটক পর্যন্ত সড়কের দুইপাশে চলছে বাঁশ কাঠ বাধার কাজ। এরপর শুরু হবে আলোকসজ্জার কাজ। অনেকে আবার মন্দিরের সামনে রাস্তার দুই পাশে স্টলের কাজে পার করছেন ব্যস্ত সময়।

রঙিন সাজে সাজছে রমনা কালী মন্দির

 

প্রধান ফটক পেরিয়ে ভেতরে যেতেই সেখানেও দেখা মেলে বাঁশ কাঠ দিয়ে প্যন্ডেল নির্মাণে ব্যস্ত শ্রমিকদের। অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে একটি মঞ্চও। বাঁশ-কাঠ দিয়ে নির্মাণাধীন প্যন্ডেলের ওপরে তাবু টাঙানোর কাজ করছেন সাজসজ্জা সংশ্লিষ্ট নির্মাণ শ্রমিকরা। নিচেই রেখে দেওয়া হয়েছে রঙ্গিন প্রতিমা। ঠিক তারপাশেই রয়েছে প্যান্ডেলের কাজে ব্যবহারের জন্য রঙ্গিন কাপড়।

ডেকোরেশন সংশ্লিষ্ট শ্রমিক জাহাঙ্গীর বলেন, হাতে সময় বেশি নেই। আজ আর কালকের দিনটা আছে মাত্র। আশা করছি আজকে রাতের মধ্যে ডেকোরেশনের কাজ শেষ করে ফেলতে পারবো। আগামীকাল লাইটিংয়ের কাজ শুরু করবো। কালই রাতের মধ্যে শেষ হয়ে যাবে।

এছাড়াও মন্দির প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করা গেছে।


More News Of This Category