• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

রংপুরে তিস্তা ইউনিভার্সিটির “ব্যাঙ বাঁচানোর দিন ” উদযাপন

রফিকুল ইসলাম সাবুল
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫


রবিবার (২৯ এপ্রিল) রংপুর জেলার প্রাণকেন্দ্র মডার্ন মোড়ে স্থাপিত তিস্তা ইউনিভার্সিটির আয়োজনে ১৭ তম বার্ষিক “Save The Frogs Day” উপলক্ষে তিস্তা ইউনিভার্সিটির Veterinary Science and Animal Husbandry (VSAH) ডিপার্টমেন্ট এর Veterinary Academics and Research Club (VARC) কর্তৃক আয়োজিত
র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার মাননীয় ভাইস চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ ও পরিচালক রংপুর গ্রুপ।
তিনি বলেন,প্রকৃতি-পরিবেশের এক অবিচ্ছেদ্য অংশ ব্যাঙ। বর্ষা মৌসুমে ব্যাঙের ‘ঘ্যাঙর ঘ্যাঙ’ সবার কাছে পরিচিত। গ্রাম-বাংলার যাপিত জীবনের সাথে ব্যাঙ গুরুত্বপূর্ণ এক অনুষঙ্গ। বাংলা সাহিত্যে ও সামাজিক রীতিনীতিতেও ব্যাঙের প্রসঙ্গ এসেছে।
বর্ষাকালে ডোবা-নালায় ঝিঁঝি ও কোলা ব্যাঙের চিরচেনা শব্দের সাথে সবাই পরিচিত। গ্রাম-বাংলার পরিবেশ ব্যাঙের প্রধান আবাসস্থল হলেও শহরেও দেখা যায় অনেক প্রজাতির ব্যাঙ। একটা সময় ছিল যখন ব্যাঙের টিকে থাকা ও সংরক্ষণ নিয়ে ভাবা লাগতো না। কিন্তু সময় বদলেছে।
ক্ষতিকর পোকামাকড় দমন, খাদ্যশৃঙ্খল রক্ষায় ব্যাঙ অপরিহার্য। তাই ব্যাঙের মতো উপকারী প্রাণীটি কমতে থাকলে জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়বে। আর পরিবেশের ভারসাম্য রক্ষা না পেলে মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপাচার্য প্রফেসর ড.মু.আবুল কাশেম, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী, রেজিস্ট্রার আতাউর রহমান, প্রক্টর, সকল ডিপার্টমেন্ট হেড এবং সকল বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এ র‍্যালিতে আরও অংশগ্রহণ করে সকল বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
র‍্যালি শেষে উপস্থিত মাননীয় অতিথি বৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করেন।


More News Of This Category