• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

বেতগাড়ীতে ওয়েলকাম ক্লাবের প্রিমিয়ার লীগ–২০২৫: ডায়মন্ড ডাকসের দাপুটে ৭ উইকেট জয়

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

রংপুরের বেতগাড়ীতে উৎসবমুখর পরিবেশে “বেতগাড়ী কিশামত শেরপুর ওয়েলকাম ক্লাব” এর আয়োজনে প্রিমিয়ার লীগ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ডায়মন্ড ডাকস ও ট্রফি ফাইটার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ডায়মন্ড ডাকস ৭ উইকেটের ব্যবধানে সহজ জয় অর্জন করে।

আয়োজনটি পরিচালনা করেন মুনতাসির আল সিফাত। খেলায় সভাপতিত্ব করেন মনিরুজ্জামান মিনু সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষিটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান রিগান, সামসুল আলম মাষ্টার এবং ওয়াহিদুজ্জামান সরকার কর্নেল।

পুরো অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন তারিকুজ্জামান তোহা। স্থানীয় ক্রীড়ামোদীদের ভিড়ে মাঠে ছিল উৎসবের আমেজ। আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সমাজের তরুণদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করবে এবং এলাকায় গড়ে তুলবে সুস্থ বিনোদনের পরিবেশ।


More News Of This Category