• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

বাবা-মাকে মারপিট করে বাড়িছাড়া করলো মাদকাসক্ত ছেলে

মোঃ বেলাল মিয়া। সাদুল্যাপুর, গাইবান্ধা
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

গাইবান্ধা জেলা, সাদুল্যাপুর উপজেলা, ৫নং ফরিদপুর ইউনিয়ন মোলং বাজার গ্রামে এক রিকশা চালক বাবা-মাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

মাদকাসক্ত ছেলে মোঃ বাবু মিয়ার হাতে তার ৭০ বছর বয়সী বাবা মোঃ চান্দু মিয়া এবং জনমদুঃখিনী মা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছেন। ভুক্তভোগী বাবা-মায়ের অভিযোগ, বাবু মিয়া মাদক সেবন করে বাড়িতে এসে প্রতিদিন গালিগালাজ করে। কিছু বললেই বাবা-মাকে মারপিট করে এবং সারারাত ঘরের বাইরে কাটিয়ে দিতে বাধ্য করে। তাদের বাড়ির আসবাবপত্র ও জ্বালানি কাঠের বস্তা পর্যন্ত বাইরে ফেলে দিয়েছে। বৃদ্ধ বাবা-মায়ের চোখে এখন তাদের বাড়িটিকে মাদকের আড্ডাখানা বলে মনে হয়।

ভুক্তভোগী পরিবারটি আরও অভিযোগ করেছে যে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বদলি হওয়া কতিপয় পুলিশের সহায়তায় এই মাদকাসক্ত বাবু মিয়া আরও বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসীর আশঙ্কা, এই বাবুর আড্ডাখানা থেকে আরও অসংখ্য মাদকাসক্ত ছেলের জন্ম হচ্ছে।

সংবাদ সংগ্রহ করতে গেলে বাবু মিয়াকে প্রথমে বাড়িতে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর সে বাড়িতে এলে সাংবাদিকরা তার সাথে কথা বলেন এবং তাকে ভালো হয়ে চলার পরামর্শ দেন। কিন্তু সে রাজি হয়নি। একপর্যায়ে সাংবাদিকরা ফোনে গোপন ক্যামেরা চালু করলে বাবু মিয়া সাংবাদিকদের গালিগালাজ শুরু করে এবং তাদের নতুন ভিভো Y17 ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

পরবর্তীতে স্থানীয় থানা পুলিশের এসআই সুজনসহ মোট ৪ জন পুলিশ সদস্যের সহায়তায় ফোনটি উদ্ধার করা সম্ভব হয়। এই সময়ের মধ্যে ছিনিয়ে নেওয়া ফোনে মাদকাসক্ত বাবু মিয়ার সব অপকর্মের ভিডিও চিত্র ধারণ করা হয়ে যায়।


More News Of This Category